শিরোনাম:
নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবাদি জমির ফসল নিয়ে যাওয়াতে বাধা প্রতিপক্ষের,থানায় উল্টো মিথ্যা অভিযোগ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার মুগদা পাবনা সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের প্রধান লক্ষ্য। ডিআইজি রেজাউল হক। ভবদহের জলাবদ্ধতায় এবারও প্রায় ৪ হাজার হেক্টর জমিতে বােরা আবাদ হয়নি নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত ও গৃহবধূরকে পিটিয়ে হত্যার অভিযোগ দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার রংপুর মহানগরে গণঅধিকার পরিষদের ২৪ ও ২৮ নং ওয়ার্ড কমিটি অনুমোদন রূপসায় আন্তর্জাতিক নারী দিবস ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে সচিবের মিথ্যা অভিযোগের প্রতিবাদ

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

দৈনিক ইবি নিউজ :

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৬ নম্বর চিংড়াখালী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. তৌহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন একই পরিষদের সচিব মো. জুলফিকার আলী হায়দার—এমন অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, উদ্যোক্তা তৌহিদুল ইসলাম বাবু তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন এবং বিভিন্ন কাগজপত্রে সচিবের নাম ও স্বাক্ষর জাল করে সরবরাহ করেছে। তবে উদ্যোক্তার দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

স্থানীয় সূত্রে জানা যায়, সচিব মো. জুলফিকার আলী হায়দার যোগদানের পর সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন সেবার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার জন্য একটি মৌখিক তালিকা তৈরি করেন। সেখানে ট্রেড লাইসেন্সের জন্য ৩ হাজার টাকা, ওয়ারিশ কায়েম সনদের জন্য ১ হাজার টাকা, পারিবারিক সনদের জন্য ৫০০ টাকা, জন্ম নিবন্ধনের জন্য ২০০ টাকা, নাগরিকত্ব সনদের জন্য ১০০ টাকা, ভিজিডি কার্ড ও মৎস্যজীবী ভোক্তার জন্য ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে।এ অভিযোগ থেকে রেহাই পাননি বীর মুক্তিযোদ্ধা মোজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল মজিদ ও দিনমজুর কামরুল ইসলামসহ অনেকেই।এ বিষয়ে উদ্যোক্তা তৌহিদুল ইসলাম বাবু ঘুষ নেওয়ার প্রতিবাদ করলে সচিবের সঙ্গে তার মতবিরোধ সৃষ্টি হয়। পরে প্রতিশোধপরায়ণ হয়ে সচিব তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন বলে দাবি করেন তিনি।ভুক্তভোগী এলাকাবাসী সচিব মো. জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category