দৈনিক ইবি নিউজ:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিশেষ অফার ঘোষণা করেছে ওয়ালটন। এই অফারের আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জে ওয়ালটনের পণ্য কিনে আকর্ষণীয় উপহার হিসেবে আরেকটি ফ্রিজ পেয়েছেন এক সৌভাগ্যবান ক্রেতা।
শনিবার (৭ মার্চ) মোরেলগঞ্জ ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ ক্রয় করে অফারটির সুবিধা পান উপজেলার ১১ নং বহরবুনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছাপরাখালী এলাকার বাসিন্দা মোঃ মাঞ্জারুল সালাম শেখ। ওয়ালটনের ঈদ উপলক্ষে চালু করা “লেভেল নেক্সট ডিল” ক্যাম্পেইনের আওতায় তিনি একটি ১৪৫ লিটার ধারণক্ষমতার আকর্ষণীয় ফ্রিজ ফ্রি পান, যার বাজার মূল্য প্রায় ৩১ হাজার ৯৯০ টাকা।
জানা যায়, এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট কিছু পণ্য ক্রয় করলে ক্রেতারা পাচ্ছেন নিশ্চিত ক্যাশব্যাকসহ নানা ধরনের আকর্ষণীয় উপহার। ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, এলইডি ও বিএলডিসি ফ্যানসহ বিভিন্ন পণ্য ক্রয়ের মাধ্যমে ক্রেতারা এই অফারের সুযোগ পাচ্ছেন।
অপ্রত্যাশিত এই উপহার পেয়ে ক্রেতা মোঃ মাঞ্জারুল সালাম শেখ আনন্দ প্রকাশ করে বলেন, “ওয়ালটনের পণ্য কিনে এমন উপহার পাবো ভাবিনি। এটা আমার জন্য বড় আনন্দের বিষয়।”
ওয়ালটন প্লাজার কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ এই অফার চালু করা হয়েছে। এতে ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তারা আরও জানান, অফারটি ঈদের আগের দিন চাঁদ রাত পর্যন্ত চলবে। তাই ক্রেতাদের দ্রুত মোরেলগঞ্জ ওয়ালটন প্লাজায় এসে এই সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। শোরুমে বর্তমানে শতাধিক মডেলের পণ্য পাওয়া যাচ্ছে।পণ্য বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোঃ আবু রায়হান, রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ শামীম হাসান, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মোঃ আরাফাত হোসেন এবং প্লাজা ম্যানেজার মোঃ রাসেল আহাম্মেদসহ অন্যান্য কর্মকর্তারা।