শিরোনাম:
রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের কোতোয়ালি থানা কমিটি ঘোষণা গোয়ালন্দে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রশাসন’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ শ্রীমঙ্গলে হত্যায় অভিযুক্ত পলাতক আসামি র‍্যাবের জালে দুর্বৃত্তদের আগুনে দুই দোকান পুড়ে ছাই ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দু’জনের কারাদণ্ড নড়াইলের লাহুড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কাঠালিয়ায় ছাত্রদল নেতার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫২ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

কাঠালিয়া সংবাদদাতা

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত মিজানুর রহমান (রাসেল) মুন্সী-এর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ জুলাই) বিকেল ৪ টায় কাঠালিয়া উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে কাঠালিয়া উপজেলা শাখা ছাত্রদল এ স্মরণ সভার আয়োজন করে।

এ শোক সভায় প্রধান ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত।বিশেষ অতিথি ছিলেন, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান আকন, সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম খোকন, শৌলজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান (ফুল), মালয়েশিয়া শাখা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি গোলাম কবির প্রমূখ।

সভায় বক্তারা প্রয়াত রাসেল মুন্সীর রাজনৈতিক জীবন, দলের প্রতি তার অঙ্গীকার ও ত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “রাসেল ছিলেন একটি রাজনৈতিক পরিবারের সন্তান। পারিবারিক পরিবেশ থেকেই তিনি রাজনীতির শিক্ষা নেন। দলের শৃঙ্খলা ও গঠনতন্ত্র অনুসরণ করে তিনি একজন নিবেদিত প্রাণের নেতা হিসেবে গড়ে ওঠেন। কাঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন নির্যাতিত ও ত্যাগী এক সহযোদ্ধা। আমরা আজ এমন একজন সহকর্মীকে হারিয়ে গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”

এ সভায় কাঠালিয়া উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন, ছাত্রদলের সাবেক ও বর্তমান কর্মীরা উপস্থিতি ছিলেন।শোক সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category