শিরোনাম:
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন দুটি বাড়ি পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি ডুমুরিয়া যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। জমকালো আয়োজনে অষ্টম রাজকীয় ক্রিকেট লিগের উদ্বোধন, প্রথম রাতেই রোমাঞ্চকর তিন ম্যাচ আলফাডাঙ্গায় স্বাধীনতা দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুদে শিল্পী রাফি ভুইয়ার বাজিমাত দিঘলিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গণঅধিকার পরিষদের দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাস থেকে মোট ২৩ জনের মর‌দেহ উদ্ধার ২৬ মার্চ ও মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আব্দুল জব্বার শেখ কমলগঞ্জে ট্রেন দুর্ঘটনায় যু’ব’কে’র মৃ’ত্যু স্ত্রী পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী ও তার ভাইকে পিটিয়ে জখম,হাসপাতালে ভর্তি।
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কুরআনের আইনের মাধ্যমে ইমসাফ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব”দিঘলিয়ায় অধ্যক্ষ কবিরুল ইসলাম

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বেনজীর আহমেদ মুকুল,দিঘলিয়া প্রতিনিধিঃ

খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন কুরআনের আইনই পারে ইনসাফ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। মাহে রমজানে কুরআন নাজিল হয়েছে। রমজান কুরআন নাজিলের মাস হওয়ার কারণে রমজান মাসের এত কদর। তিনি বলেন কুরআনের বইনের ভিত্তিতে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হবে। রমজান তাকওয়া বা খোদা ভীতির মাস। আমরা কি খোদা ভীতি অর্জন করতে পেরেছি? ভিজিএফ ও ভিজিডি এর মালামাল পাবে হতদরিদ্র লোক। আমরা কি তাদের কাছে কার্ড পৌঁছে দিতে পেরেছে? না অনিয়ম ও দুর্ণীতি করছি? এটা একবার ভেবে দেখতে হবে। সব কিছুর জবাব আমাদের দিতে হবে। তাই কোরআনের আইন মেনে সকল কাজের ফয়সালা করলে সমাজে অন্যায় অনিয়ম থাকবেনা। প্রধান অতিথি সকলকে কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার আহবান জানান।
গতকাল শুক্রবারে (২৩ মার্চ) বাদ আসর দিঘলিয়া এম এ মজিদ সরকারি ডিগ্রী কলেজ মাঠে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান এর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় এ ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, খুলনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, সেক্রেটারি তাসলিম হাসান টুটুল, বিশিষ্ট আলেম মাওলানা মুজিবুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, সেক্রেটারি মোঃ বদিউজ্জামান আজাদ, কর্মপরিষদ সদস্য হাফেজ সাইফুল ইসলাম, মোঃ মুরাদুর রহমান, খেলাফত মজলিশ নেতা শেখ গোলাম রহমান মিজানুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category