রংপুর প্রতিনিধি: ইসলামি আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সহ-সভাপতি মুফতি সালেহ আহমাদ মুহিত বলেছেন, কোরআন ও সুন্নাহভিত্তিক জীবনব্যবস্থা ছাড়া এ দেশে কখনোই প্রকৃত শান্তি, ন্যায়বিচার ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, মানুষের তৈরি মতবাদ ও ভ্রান্ত আদর্শ সমাজে অশান্তি, বৈষম্য ও অবক্ষয়ই বাড়িয়েছে। তিনি আরও বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় কোরআন–সুন্নাহর বিধান বাস্তবায়িত না হলে দেশে অপরাধ, দুর্নীতি, অবিচার ও নৈতিক অবক্ষয় দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। বর্তমান সমাজব্যবস্থায় আমরা তারই ভয়াবহ পরিণতি প্রত্যক্ষ করছি। মুফতি সালেহ আহমাদ মুহিত বলেন, আল্লাহর দেওয়া বিধান উপেক্ষা করে মানুষের মনগড়া আইন ও নীতিমালা দিয়ে কখনোই একটি শান্তিপূর্ণ সমাজ গড়া যায় না। ইসলামের শাসনব্যবস্থা মানুষের অধিকার সংরক্ষণ করে, জুলুমের পথ রুদ্ধ করে এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলে। তাই দেশ ও জাতির মুক্তির একমাত্র পথ হলো ইসলামি আদর্শে ফিরে আসা। তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুবসমাজকে ইসলামি আদর্শে গড়ে তুলতে হবে। নৈতিকতা ও তাকওয়ার ভিত্তিতে জীবন পরিচালনা করলেই সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অনৈতিকতার মতো ব্যাধি দূর করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ ও রাজনৈতিক দর্শন দিয়ে দেশ পরিচালনার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোটিই মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে পারেনি। বরং দুর্নীতি, সন্ত্রাস, সামাজিক অবক্ষয় ও বৈষম্য দিন দিন ভয়াবহ আকার ধারণ করেছে। তাই এসব বন্ধ করতে অবশ্যই আগামী ১২ তারিখ গনভোটে হ্যাঁ ভোট দিতে হবে। তাহলে বিগত ১৭ বছরের শেখ হাসিনার স্বৈরাচারী শাসন কাঠামো ভেঙে দেয়া যাবে। এখনো প্রশাসনের এবং সরকারি অনেক দপ্তরে তাদের লোকজন রয়ে গেছে তারাই আবার পূনরায় স্বৈরাচার কাঠামো বাস্তবায়ন করার জন্য উঠেপড়ে লেগেছে। ২৪ পরবর্তী সময়ে ছাত্র জনতা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে হাসিনার কাঠামো শাসন ব্যবস্থা ভেঙে দিয়েছে ইনশাআল্লাহ আগামী ১২ তারিখ গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে।
মুফতি সালেহ আহমাদ মুহিত আরও বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সব স্তরে কোরআন–সুন্নাহর বিধান বাস্তবায়ন করা হলে সমাজে অপরাধ দমন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রকৃত শান্তি নিশ্চিত করা সম্ভব। মানুষের তৈরি আইন নয়, আল্লাহর দেওয়া বিধানই পারে মানুষের জান-মাল ও সম্মান রক্ষা করতে। তিনি বলেন, আজ যদি সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয় এবং জনগণের মতামতের ভিত্তিতে গণভোট আয়োজন করা হয়, তবে দেশের সাধারণ মানুষ অবশ্যই কোরআন–সুন্নাহভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে রায় দেবে। কারণ মানুষ বারবার দেখেছে ইসলামই একমাত্র ন্যায়ভিত্তিক ও কল্যাণকর ব্যবস্থা। তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যুবসমাজকে বিভ্রান্ত মতবাদ থেকে বেরিয়ে এসে ইসলামি আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে। নৈতিকতা ও তাকওয়ার ভিত্তিতে গড়ে ওঠা প্রজন্মই পারে মাদক, দুর্নীতি ও সহিংসতামুক্ত সমাজ উপহার দিতে। ইসলামি আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে কোরআন–সুন্নাহভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান দেশ ও জাতির ভবিষ্যৎ নিরাপদ করতে হলে গণভোটে নির্ভয়ে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। মানসিকভাবে প্রস্তুত হতে হবে এবং ইসলামি আন্দোলনের পাশে দাঁড়াতে হবে। ইসলামি আন্দোলনের হাতপাখা মার্কার প্রার্থীকে ভোট দিতে হবে।