রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বটিয়াঘাটা উপজেলা শাখার আয়োজনে গতকাল বুধবার বেলা ১১ টায় খুলনা -১ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী কৃষ্ণ নন্দীর সাথে বটিয়াঘাটার সাংবাদিকদের এক মতবিনিময় সভা সংগঠনটির স্থানীয় উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় । উপজেলা জামায়াতের আমীর আবু ইউসুফ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী কৃষ্ণ নন্দী । এসময় কৃষ্ণ নন্দী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে প্রথমে তৃণমূল সাংবাদিকদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করা হবে । এছাড়াও তিনি তার নির্বাচনী এলাকা খুলনা-১ আসনের মানুষের যোগাযোগ ব্যবস্থা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানি সরবরাহ, নদী খনন, স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা, মাদক মুক্ত সমাজ ও বেকার যুবক এবং যুবতীদের ভাগ্য উন্নয়নে কাজ করবো । পাশাপাশি ১ নং জলমা ইউনিয়নের সীমানা নির্ধারণ পূর্বক জলমা-কচুবুনিয়া নদী ভাঙ্গনের নিঃস্ব মানুষের হারিয়ে যাওয়া জমির মালিকানা প্রতিষ্ঠা করবো। অন্যদিকে তিনি আরো বলেন,১৯৭১ সালের জামায়াতে ইসলামী আর ২০২৪ সালের জামায়াতে ইসলামী আকাশ পাতাল ফারাক রয়েছে । ২০২৪ সালের জামায়াতে ইসলামী মুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের জামায়াতে ইসলামী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সুহ্যরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রব, ঢাকা মহানগরী উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ মাহবুবুল আলম মিলন, বটিয়াঘাটা জামায়াতে নায়েবে আমীর হাফেজ মাওলানা আশরাফ আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সেক্রেটারি মুঃ আল আমীন গোলদার, বটিয়াঘাটা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিঃ মোঃ আব্দুল হাই বিশ্বাস, বটিয়াঘাটা জামায়াতে ইসলামীর বাইতুলমাল শাখার সেক্রেটারি মোঃ আব্দুল কাদের গাজী সহ জামায়াতে ইসলামীর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ।