রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি:
খুলনা -১ আসনের বটিয়াঘাটা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খায়রুল ইসলাম খান জনি ও বিএনপির সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বটিয়াঘাটা দলীয় কার্যলয় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন,বটিয়াঘাটা উপজেলা বিএনপির পরিচালনা কমিটির আহবায়ক খায়রুল ইসলাম খান জনি।লিখিত সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন,”খুলনা -১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী দৈনিক জন্মভুমি,ফেজবুক পেজ সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় আমার ও দলীয় সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেন।যা আমার দৃষ্টি গোচর হয়।গত ২ ফেব্রুয়ারী খুলনা -১ আসনের ১১ দল মনেনীত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী বেলা ১২ টার সময় তার সাচিবুনিয়া নিজস্ব কার্যলয়ে এক সংবাদ সম্মেলন করেন।লিখিত সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন,” গতকাল ০২ ফেব্রুয়ারী আনুমানিক সন্ধ্যা সাতটার সময় ৭ নং আমিরপুর ইউনিয়নের জয়পুর গ্রামে বিএনপি নেতা খাইরুল ইসলাম খান জনির নেতৃত্বে ১৫ থেকে ২০ জন ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকরা হ্যান্ড মাইক নিয়ে জয়পুর গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচার করছিলেন,এ সময় বিএনপি নেতা খায়রুল ইসলাম খান জনির নেতৃত্বে ১৫/ ২০ জন,শিবির সভাপতি আরিফুল ইসলাম ও জামাত কর্মী সেকমতের উপর অতর্কিত হামলা করে মারধর করে ও প্রচার মাইক কেড়ে নেয়।”প্রকৃত পক্ষে এধরনের কোন ঘটনা ঐ এলাকায় ঘটেনি।বিএনপির ভাবমুর্তি নষ্ট করার জন্য তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করেছে।ঐ সময় আমরা লিফলেট বিতরণ ও গন সংযোগ করি,সেখানে জামায়াতে ইসলামীর কিছু কর্মীরা আমাদের কর্মীদের বাধা দেয়ার চেষ্টা করে,প্রসাশন ঘটনা স্থল থেকে দুই পক্ষ কে দুই পাশে সরিয়ে দেয়।ঘটনা স্থল থেকে কোন মাইক ছিনিয়ে নেয়া বা কোন শিবির কর্মীকে মারধর করা হয়নি। বিএনপির সমর্থকদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর প্রার্থী যে মিথ্যা ও হয়রানি মুলক অপ্রচার চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”এসময় উপস্থিত ছিলেন,বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম,খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ,জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম,মোস্তাফিজুর রহমান শাহিন,নাসির উদ্দিন কালু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আঃসালাম, ২ নং বটিয়াঘাটা বিএনপির সদর ইউনিয়নের সভাপতি মোল্লা ইমরান আহমেদ,মেঃটুটুল,সেলিম রেজা হাওলাদার,নুর আলম,মিহির,প্রতিফল,রুপক বিশ্বাস, প্রবির বৈরাগী, গৌতম মন্ডল,প্রীতিশ মন্ডল,সিদ্দিকুর রহমান, হাফিজ মালঙ্গী, আল মামুন,হাফিজুর রহমান সহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী।