আফরোজা খাতুন সীমা রাজবাড়ী প্রতিনিধি: গোয়ালন্দে ২৫ শে মার্চ গনহত্যা দিবস ২০২৬ ইং পালন এবং ২৬ শে মার্চ ২০২৬ইং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ই মার্চ বৃহস্পতিবার সকাল ১০ঃ ৩০ মিনিট হতে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হ
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা সাথী দাসের সভাপতিত্বে সুস্থ সুন্দর ভাবে মহান স্বাধীনতা দিবস পালন করা হবে বা অনুষ্ঠান পালন করা যায় সে বিষয়ে সকলের সাথে মুক্ত আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ মূনতাসির রহমান খান সহকারী কমিশনার( ভূমি) গোয়ালন্দ উপজেলা। মোঃ মমিনুল ইসলাম অফিসার ইনচার্জ গোয়ালন্দ ঘাট থানা।
মোঃ বাছেদ খান ইনচার্জ গোয়ালন্দ ফায়ার সার্ভিস। আঃ কাদের শেখ অধ্যক্ষ গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ। মোঃ নাজির হোসেন অধ্যক্ষ গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি ড্রিগ্রী কলেজ। মোঃ সুলতানুল ইসলাম মুন্নু মোল্লা সাবেক সভাপতি উপজেলা বিএনপি। আরো উপস্থিত ছিলেন সরকারী বেসরকারি সকল কর্মকর্তা গন, সকল সাংবাদিক বৃন্দ প্রমূখ। পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, গনহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস সুন্দর ভাবে সফল করার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন ও অনুষ্ঠান সমাপ্ত করেন।