বেনজীর আহমেদ মুকুল, দিঘলিয়া প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল এলাকায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ রমজান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে চন্দনীমহল স্পোর্টিং ক্লাব।
অনুষ্ঠানটি এ্যাপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় যুবসমাজ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনীমহল স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ রওশন আজাদ, মামুনুর রশিদ লস্কর, শহিদুল ইসলাম মানিক, শেখ লিয়াকত হোসেন, ক্লাবের পরিচালক বেনজীর আহমেদ মুকুল, কাজী নাজমুল ইসলাম, মুজাহিদুল ইসলাম কল্লোল, আশিক হোসেন ফরিদ, শাহরিয়ার লস্কর মিতুল, বাদশা মল্লিক, সেনহাটি ইউনিয়ন পরিষদের সদস্য মল্লিক আজিজুল ইসলাম, নূর হোসেন, মোস্তাইনুল ইসলাম সেলিম, মল্লিক আনোয়ার হোসেন, দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদ জামান, যুগ্ম সম্পাদক আবিদ আজাদসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটার জিএম সোহেল, ঢাকা ফাস্ট ডিভিশন লিগের খেলোয়াড় সাব্বির লস্কর, মোহাম্মদ সাইমন কবির, নাসির উদ্দিন জামান জুয়েল, আরাফাত সানি, মিরাজ হোসেন, লাবিব, সম্রাট গাজীসহ বিভিন্ন ক্লাবের খেলোয়াড়বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের গুরুত্ব, আত্মসংযম, তাকওয়া অর্জন এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় রোজার ভূমিকা নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, রমজান মানুষকে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং সমাজে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।