শিরোনাম:
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন দুটি বাড়ি পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি ডুমুরিয়া যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। জমকালো আয়োজনে অষ্টম রাজকীয় ক্রিকেট লিগের উদ্বোধন, প্রথম রাতেই রোমাঞ্চকর তিন ম্যাচ আলফাডাঙ্গায় স্বাধীনতা দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুদে শিল্পী রাফি ভুইয়ার বাজিমাত দিঘলিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গণঅধিকার পরিষদের দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাস থেকে মোট ২৩ জনের মর‌দেহ উদ্ধার ২৬ মার্চ ও মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আব্দুল জব্বার শেখ কমলগঞ্জে ট্রেন দুর্ঘটনায় যু’ব’কে’র মৃ’ত্যু স্ত্রী পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী ও তার ভাইকে পিটিয়ে জখম,হাসপাতালে ভর্তি।
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

জমকালো আয়োজনে অষ্টম রাজকীয় ক্রিকেট লিগের উদ্বোধন, প্রথম রাতেই রোমাঞ্চকর তিন ম্যাচ

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

বেনজীর আহমেদ মুকুল, দিঘলিয়া :প্রতিনিধিদিঘলিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে অষ্টম রাজকীয় ক্রিকেট লিগ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সেনহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মল্লিক।

উদ্বোধনী রাতেই অনুষ্ঠিত হয় শ্বাসরুদ্ধকর ও টানটান উত্তেজনাপূর্ণ তিনটি ম্যাচ।
প্রথম ম্যাচ: পালকি ক্রিকেট দলের দারুণ জয়
রাতের প্রথম ম্যাচে পালকি ক্রিকেট দল মুখোমুখি হয় ঠেলাগাড়ি ক্রিকেট দলের।
প্রথমে ব্যাট করে ঠেলাগাড়ি দল ৪ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে।
দলের পক্ষে আমিনুর ২৭ ও শোভন ২১ রান করেন।
পালকি দলের হয়ে জনি ১ ওভারে ৮ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া আলামিন খাঁ ও ইমন ১টি করে উইকেট পান।
জবাবে ১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পালকি দল ৩ উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয়।
আহসান হাবিব সর্বোচ্চ ৩৮ রান করেন, জনি ২৯ ও রানা ২১ রান যোগ করেন।
ঠেলাগাড়ি দলের শোভন ও আমিনুর ২টি করে উইকেট নেন, রুবেল পান ১টি উইকেট।
এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আহসান হাবিব।
দ্বিতীয় ম্যাচ: রাজনের ব্যাটে নাগরদোলা দলের জয়
দ্বিতীয় ম্যাচে নাগরদোলা দল ৮ উইকেটে পরাজিত করে ঢেঁকি দলকে।
প্রথমে ব্যাট করে ঢেঁকি দল ১ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে।
রাসেল অপরাজিত ৬৮ এবং শামীম ৩৬ রান করেন।
নাগরদোলার হয়ে মাহফুজ ১টি উইকেট নেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাগরদোলা দল ২ উইকেট হারিয়ে ১৩২ রান করে জয় নিশ্চিত করে।
রাজন দুর্দান্ত ৭৭ রান করেন, হেলাল করেন ২৪ রান।
ঢেঁকি দলের তানজির আহমেদ টুটুল ও রাফিজুল ১টি করে উইকেট পান।
এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন রাজন।
তৃতীয় ম্যাচ: কুঁড়েঘর দলের শেষ মুহূর্তের জয়
রাতের শেষ ম্যাচে হারিকেন দল মুখোমুখি হয় কুঁড়েঘর দলের।
প্রথমে ব্যাট করে হারিকেন দল ৫ উইকেটে ১২০ রান সংগ্রহ করে।
বিদ্যুৎ বর্মন ৫৪ এবং আল আসিফ সাদি ২২ রান করেন।
কুঁড়েঘর দলের শরিফুল ২টি ও ইব্রাহিম ১টি উইকেট নেন।
জবাবে ১২১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে কুঁড়েঘর দল ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয়।
হারিকেন দলের হয়ে বেনজীর আহমেদ মুকুল, বিদ্যুৎ বর্মন, হাসিব ও স্বপন ১টি করে উইকেট নেন।
এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইব্রাহিম।
পুরো রাতজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় ও খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে রাজকীয় ক্রিকেট লিগের উদ্বোধনী দিনটি হয়ে উঠেছে প্রাণবন্ত ও স্মরণীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category