রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাায়াত ইসলামী বটিয়াঘাটা উপজেলা শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে ১১ দলীয় জোটের জমায়েতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী কৃষ্ণ নন্দীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় । আমীর মাওলানা আবু ইউসুফ’র সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার । সভায় প্রধান বক্তা ছিলেন ১১ দলীয় জোটের খুলনা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী কৃষ্ণ নন্দী ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মাস্টার শফিকুল আলম,জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি অধ্যাপক মুফতি মাওলানা আবুল কাইয়ুম জোয়াদ্দার, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রব, ঢাকা মহানগরী উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ মাহবুবুল আলম মিলন, বটিয়াঘাটা জামায়াতে নায়েবে আমীর হাফেজ মাওলানা আশরাফ আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সেক্রেটারি মুঃ আল আমীন গোলদার, বটিয়াঘাটা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিঃ মোঃ আব্দুল হাই বিশ্বাস, বটিয়াঘাটা জামায়াতে ইসলামীর বাইতুলমাল শাখার সেক্রেটারি মোঃ আব্দুল কাদের গাজী সহ জামায়াতে ইসলামীর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।