শিরোনাম:
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন দুটি বাড়ি পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি ডুমুরিয়া যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। জমকালো আয়োজনে অষ্টম রাজকীয় ক্রিকেট লিগের উদ্বোধন, প্রথম রাতেই রোমাঞ্চকর তিন ম্যাচ আলফাডাঙ্গায় স্বাধীনতা দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুদে শিল্পী রাফি ভুইয়ার বাজিমাত দিঘলিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গণঅধিকার পরিষদের দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাস থেকে মোট ২৩ জনের মর‌দেহ উদ্ধার ২৬ মার্চ ও মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আব্দুল জব্বার শেখ কমলগঞ্জে ট্রেন দুর্ঘটনায় যু’ব’কে’র মৃ’ত্যু স্ত্রী পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী ও তার ভাইকে পিটিয়ে জখম,হাসপাতালে ভর্তি।
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী

Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

প্রবল ঝড়ের কবলে পড়ে ঢাকা-হাতিয়া নৌরুটে চলাচলকারী একটি যাত্রীবাহী লঞ্চ চরে আটকা পড়ার ঘটনায় শতাধিক যাত্রীকে ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় কোস্টগার্ডের উদ্ধারকারী দল যাত্রীদের নিরাপদে ভোলা ইলিশা ঘাটে পৌঁছে দেয়।

উদ্ধার হওয়া যাত্রীদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে হঠাৎ ঝড়ের মুখে পড়ে লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে চরভৈরবী এলাকায় চরে উঠে আটকা পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চান। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার অধীনস্থ কালিগঞ্জ স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটকে পড়া সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

জানা যায়, সোমবার সন্ধ্যায় লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রাতের শেষ ভাগে ইলিশা ঘাটের অদূরে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি চরে আটকা পড়ে। পরদিন জোয়ার এলেও পর্যাপ্ত পানির অভাবে লঞ্চটি সরানো সম্ভব হয়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর কোস্টগার্ডের তৎপরতায় যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category