শিরোনাম:
রমজানে অসহায়দের পাশে একতা যুবসংঘ দিঘলিয়ায় ট্রলি ও মোটরসাইকেল চালকের বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক দিঘলিয়ায় কামারগাতি খাল পুনঃখনন ও আতাই নদীর তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি আজিজুল বারী হেলাল জয়পুরহাট পৌরসভার শ্রমিকদের ৪ দফা দাবিতে মানববন্ধন দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে গণঅধিকার পরিষদের প্রার্থী খাদেমুল আরিফ পলাশ ‎রংপুরে গনঅধিকার পরিষদের তৃণমূলকে শক্তিশালী করতে ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন তেরখাদা বাঘাশিয়া খালের পুনঃ খননের উদ্ভোদন করলেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা রংপুর মহানগর ও জেলা যুব গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সম্পন্ন
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পটুয়াখালীর দুমকিতে আলতাফ চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক

Reporter Name / ৭২ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে দুমকি উপজেলার কার্ত্তিকপাশা আবুল হোসেন মেমোরিয়াল প্রি ক্যাডেট স্কুল মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আয়োজিত বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের নারী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক দুমকি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু। প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী দলের মো. আজিজ সরকার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার এবং উপজেলা বিএনপির সদস্য মো. ইব্রাহিম খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।নেতারা বলেন, বিএনপি যে ধানের শীষ প্রতীক দিয়েছে, তাকে বিজয়ী করতে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন নেতাকর্মীরা। বৈঠকে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জনসংযোগ জোরদারের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category