শিরোনাম:
রমজানে অসহায়দের পাশে একতা যুবসংঘ দিঘলিয়ায় ট্রলি ও মোটরসাইকেল চালকের বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক দিঘলিয়ায় কামারগাতি খাল পুনঃখনন ও আতাই নদীর তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি আজিজুল বারী হেলাল জয়পুরহাট পৌরসভার শ্রমিকদের ৪ দফা দাবিতে মানববন্ধন দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে গণঅধিকার পরিষদের প্রার্থী খাদেমুল আরিফ পলাশ ‎রংপুরে গনঅধিকার পরিষদের তৃণমূলকে শক্তিশালী করতে ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন তেরখাদা বাঘাশিয়া খালের পুনঃ খননের উদ্ভোদন করলেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা রংপুর মহানগর ও জেলা যুব গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সম্পন্ন
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ফরিদপুরের আলফাডাঙ্গায় অধ্যক্ষ ও সাবেক শিক্ষকের মধ্যে সংঘর্ষ আহত ১০

Reporter Name / ৫১ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

 

ফরিদপুর জেলা প্রতিনিধিঃফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও সাবেক শিক্ষক গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করা হয়।
শুক্রবার দুপুরে আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, সাবেক সহকারী মৌলভী আঃ মান্নান মোল্লা মাদ্রাসা থেকে অবসর নেওয়ার পর তার পেনশনের টাকা পাওয়ার ব্যাপারে মাদ্রাসা অধ্যক্ষ মোঃ মোসলেম উদ্দিনের অসহযোগিতার কারণে দীর্ঘদিন তার টাকা আটকে আছে। এনিয়ে দুজনের মাঝে দীর্ঘদিনের বিরোধের জেরে শুক্রবার দুপুর ১২টায় আলফাডাঙ্গা পৌরসদর বাজার চৌরাস্তায় কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এসময় পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এতে অধ্যক্ষ মোসলেম উদ্দিন (৫৫), তার ছেলে উসা বিন মোসলেম (২৬) শিক্ষক আব্দুল মান্নান (৭০) তার ছেলে টুটুল মোল্যা (৪২) আহত হয়। আহত উসা বিন মোসলেম হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার সময় হাসপাতাল গেটে তার ওপর হামলা চালায় মান্নান মোল্লার লোকজন। খবর পেয়ে মোসলেম উদ্দিন গ্রুপের লোকজন আসলে দুগ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ বাধে এসময় হাসপাতালগেটে অবস্থিত স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, মমিন ষ্টোর এবং হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর করে হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতরা হলেন, মোসলেম উদ্দিন (৫৫), উসা বিন মোসলেম (২৬), আব্দুল মান্নান (৭০), টুটুল মোল্যা (৪২), সিফাত (৩০), মিকাইল (২৫), আসিব (২৮), শরাফত (৩০), ফরাদ মোল্লা (৩২) ও মিশকাত (৩০)। এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category