শিরোনাম:
খুলনা -১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দীর সাথে বটিয়াঘাটার সাংবাদিকদের মতবিনিময় জামায়াত নির্বাচিত হলে, হিন্দু ভাই- বোন ও মায়েরা তাদের ইজ্জত, সম্পদ নিয়ে নিরাপদে থাকবে অধ্যক্ষ আব্দুল আলীম ৯ম পে-স্কেল ও ৭ দফা দাবিতে ডুমুরিয়ায় সরকারি কর্মচারীদের কর্মসূচি ফরিদপুরের আলফাডাঙ্গায় ধানের শীষের পক্ষে জনসভা আজিজুল বারী হেলালের নির্বাচনী সভায় -গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহবান খুলনা -১ আসনের বটিয়াঘাটা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খায়রুল ইসলাম খান জনির বিরুদ্ধে মিথ্যা সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎কোরআন–সুন্নাহ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: মুফতি সালেহ আহমাদ মুহিত ‎ রূপসায় সাংবাদিক মেহেদী হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলা ঢাকা সিলেট মহা সড়কের রুস্তমপুর টোলপ্লাজা থেকে গোয়েন্দা হাতে ২০ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী আটক জামায়াতে ইসলামী ক্ষমতা গেলে নিজেরা দূনীতি করবো না অন্যকে করতে দিবোনা 
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ফরিদপুরের আলফাডাঙ্গায় ধানের শীষের পক্ষে জনসভা

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাজারে সোমবার ২ ফেব্রুয়ারি বিকাল ৪ ঘটিকায় বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাছিরের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
জনসভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাছির। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক ফেডারেল ইউনিয়ন সাবেক সভাপতি, কর্মচারী এসোসিয়েশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা খান আজিজুর রহমান।
এ সময় আরও বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান আব্বাস, উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক আহমেদ সিকদার, বিএনপি নেতা নওশের । এছাড়াও গোপালপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান বক্তার বক্তব্যে খান আজিজ বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন এবং বেগম খালেদা জিয়ার মাধ্যমে আলফাডাঙ্গা কলেজ নির্মাণ করা হয়েছে। তিনি আরও বলেন, আল্লাহর রহমতে তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ। এ সময় তিনি উপস্থিত সকলের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভাটি পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান খসরু। জনসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category