রিপন রায়,খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি:
” দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুন্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার ও দুর্যোগ প্রস্তুতি কমিটির সভাপতি থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দুর্যোগ প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মনি, সাংবাদিক রিপন রায়, মানবাধিকার নেতা সরদার হাফিজুর রহমান হাফিজ সহ বটিয়াঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ও কর্মচারী এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ । এসময় বটিয়াঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় সক্ষমতার সতর্কতা মূলক বিভিন্ন ইভেন্ট দেখানো হয় ।