বটিয়াঘাটা প্রতিনিধি, রিপন রায়::
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি,” ভূমি উন্নয়ন কর দিন নিয়ম মেনে,”ভূমির মালিকানা রাখুন নিরাপদে” ভূমির মালিকানা প্রমানে,দাখিলা নিন নিজ উদ্যোগে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক রেলি ও আলোচনা সভা স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ শাওন’র স্বাগত বক্তব্যে ও সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি । সভায় বিশেষ বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার,সাব-রেজিষ্টার অঞ্জু দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক পরাগ রায়, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রিপন রায়, মোঃ মনিরুজ্জামান মনি, ভূমি অফিসের প্রধান অফিস সহকারী মোঃ আজিজ, কাননগুয়ো মোঃ মাহতাব, সার্ভেয়ার মোঃ ইব্রাহীম, মোঃ ইনসান, মোঃ সাইফুল ইসলাম, প্রসেনজিৎ কুমার দাস, জলমা তহশিল অফিসের নায়েব মোঃ কামরুজ্জামান, বালিয়াডাঙ্গার নায়েব সহ সেবা গ্ৰহীনকারিরা ।
সভার পূর্বে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন করেন । এছাড়াও এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে ।