দিঘলিয়া প্রতিনিধিঃখুলনার দিঘলিয়া উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বসতবাড়ি পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (আজ) আনুমানিক বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকরাম মোল্যা ও মগরোব আলীর বাড়িতে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুটি বাড়িই আগুনে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ টিভি, ফ্রিজ, খাট, পালঙ্ক ও নগদ টাকাসহ প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে ব্যাপক ক্ষতি হয়ে যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।