নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে মুগদা পাবনা সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ মার্চ ১৬ রমাদান মুগদা পাড়া ভূতের আড্ডা এমবিটি গ্রিন হোম কনভেনশন হলে এ আয়োজন করা হয়।
মুগদা পাবনা সোসাইটির সভাপতি মো. হাফিজুর রহমান হান্নান মীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা মো. শহিদুর রহমান, মো. আমিনুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মাসুম বিল্লাহ, মো. জাহাঙ্গীর, মো. মাসুদ খান, অ্যাডভোকেট মিজানুর রহমান ও অ্যাডভোকেট রেজাউল করিম। অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন ড. মাসুম বিল্লাহ। পরে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। ইফতার ও মাগরিবের নামাজ শেষে মুগদা পাবনা সোসাইটির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, মুগদা এলাকায় বসবাসরত পাবনা জেলার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক সুদৃঢ় করতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পাশাপাশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মো. খালেদ শাহদুল্লাহ মাসুম, মো. শাহরিয়ার কবির খান ও আবুল কালাম আজাদ; যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম ও মো. মিজানুর রহমান মিন্টু; সাংগঠনিক সম্পাদক মো. এস. কে. সালাউদ্দিন ও মো. সাইদুল ইসলাম; দপ্তর সম্পাদক মামুন রহমান; শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদক মো. সবুজ সরকার; সাংস্কৃতিক সম্পাদক এম. মাসুদ রানা; ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. আশরাফুল ইসলাম; গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. আরিফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ডেইজী খাতুন, নির্বাহী সদস্য মো. মতিউর রহমান ও মো. আবুল হাসিমসহ সংগঠনের অন্যান্য নেতারা এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। মুগদা পাবনা সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় সচিব মোঃ সাইদুর রহমান খান। এ সময় সদস্যদের মধ্যে রাফেল ড্র’র পুরস্কার বিতরণ করা হয়। পুরুষ্কার গ্রহন করেন সংগঠনের সভাপতির মোঃ হাফিজুর রহমান হান্নান মীরের সন্তান টি জে এইচ ডি ইয়ামিন মুবিন মীর, টিজে এইচ ডি যিকরা জাহান ও সভাপতির ওয়াইফ ডেইজী খাতুন।