কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।ওই ইউনিয়ন জামায়াত নেতা গুলিশাখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো.এম,এ, বারি হাওলাদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে খুঁশির সওগাত নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। এই আনন্দঘন মুহুর্তে আমি আমার এলাকা নিশানবাড়িয়ার জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে জানাই ঈদ মোবারক।
শুভেচ্ছা বার্তায় মাওলানা আবদুল এম,এ, বারী আরও বলেন, আগামীতে যাতে আমরা সবাই মিলে মিশে এক হয়ে আমাদের প্রিয় জন্মভূমি নিশানবাড়িয়া ইউনিয়নকে সন্ত্রাস, চাদাবাজমূক্ত ইনসাফ ভিত্তিক মডেল ইউনিয়ন গড়ে তুলতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। “ঈদ মোবারক “