নিজস্ব প্রতিবেদক।।
গণঅধিকার পরিষদ-এর রংপুর মহানগর শাখার আওতাধীন ০৭ নং ওয়ার্ডে আগামী ছয় (০৬) মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রংপুর মহানগর গনঅধিকার পরিষদের সদস্য সচিব ইয়াসিন আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল এমরান সুজন-এর যৌথ স্বাক্ষরে এ অনুমোদন দেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং ওয়ার্ডের প্রতিটি ইউনিটকে সক্রিয় করার নির্দেশনাও দেওয়া হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাহিদুল ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোঃ মোজাফফর হোসেনকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ সোরাব আলী, মোঃ রসিদুল ইসলাম, মোঃ মন্তাজুল ইসলাম ও শ্রী বিপুল চন্দ্র। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আমরুল হোসেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ রাজ্জাকুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মোঃ জুয়েল মিয়া, মোঃ আমিনুর মিয়া, মোঃ ইব্রাহিম মিয়া ও মোঃ নাজির হোসেন,মোঃ মাসুদার রহমান এছাড়াও কমিটিতে ১৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে।
রংপুর মহানগর গনঅধিকার পরিষদের সদস্য সচিব ইয়াসিন আলী বলেন, গণঅধিকার পরিষদ একটি গণমুখী রাজনৈতিক সংগঠন। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা গঠনের লক্ষ্যে আমাদের তৃণমূলকে শক্তিশালী করতে হবে। ০৭ নং ওয়ার্ডের নবগঠিত আহ্বায়ক কমিটি সেই লক্ষ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। রংপুর মহানগর গনঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল এমরান সুজন বলেন, ওয়ার্ড পর্যায়ে সুসংগঠিত কাঠামো গড়ে তুলতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা চাই, নতুন কমিটি নিয়মিত সভা-সমাবেশ, সদস্য সংগ্রহ অভিযান ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করুক। আগামী ছয় মাসের মধ্যে একটি কার্যকর ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবনিযুক্ত আহ্বায়ক মোঃ সাহিদুল ইসলাম বলেন,আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় সংগঠনের বার্তা পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। সদস্য সচিব মোঃ আমানুল হোসেন বলেন, আমরা সম্মিলিতভাবে কাজ করে ০৭ নং ওয়ার্ডে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে চাই। মহানগর নেতৃবৃন্দের দিকনির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হবে। দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই আহ্বায়ক কমিটির মাধ্যমে ০৭ নং ওয়ার্ডে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় অবস্থান সুদৃঢ় হবে।
রিয়াদ ইসলাম /দৈনিক ইবিনিউজ২৪ডটকম