শিরোনাম:
মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দু’জনের কারাদণ্ড নড়াইলের লাহুড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত বটিয়াঘাটায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে সার কেলেঙ্কারিতে মিথ্যা সাক্ষ্যের বিনিময়ে টাকার প্রস্তাব! খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন সভাপতি সেকেন্দার , সম্পাদক বাশার
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রূপসায় রাজাপুর অক্সিজেন ব্যাংকের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

Reporter Name / ৩৩ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসা উপজেলার আইচগাতী এলাকায় অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন রাজাপুর অক্সিজেন ব্যাংক-এর উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় চলমান মানবিক কার্যক্রমের অংশ হিসেবে রাজাপুর খেয়াঘাট অক্সিজেন ব্যাংকের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অরাজনৈতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০২১ সালে করোনাকালীন সময়ে রাজাপুর এলাকার একদল বন্ধুমহলের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে অসহায় ও দুঃস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে ওষুধ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে ভর্তি করানো, তাদের জন্য বই ও স্কুল ড্রেসের ব্যবস্থা করা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উপহার সামগ্রী বিতরণ। এসব কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রাজাপুর অক্সিজেন ব্যাংকের সভাপতি মোঃ নয়ন মোড়ল, সাধারণ সম্পাদক মাসুদ মীর, মোঃ আজাদ গাজী, মোঃ জাহিদুর রহমান (রনি), প্রসান্ত বিশ্বাস, মোঃ খান সাইফুল ইসলাম (রাজু), মোঃ সবুজ হাওলাদার, এস এম বেল্লাল হোসেন, মোঃ রুমী, মোঃ লিমন হাওলাদার, মোঃ ফরহাদ হোসেন, মোঃ হাসান হাওলাদার, মোঃ সবুজ মল্লিক, মোঃ রকি, মোঃ মুন্না মল্লিক, মোঃ আসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ তুহিনসহ সংগঠনটির সম্মানিত সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category