মোঃ মাসুম, সরদার দৈনিক ইবি নিউজ:
খুলনার রূপসায় ভূমিদস্যু কর্তৃক সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘয়েছে। গত ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার)বেলা ১১ টায় সাংবাদিক মেহেদী হাসানের গ্রামে বাড়ি উপজেলার পিঠাভোগে এঘটনা ঘটে।
সরেজমিনে দেখাযায়, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আঠারবেকি নদীর পাড়ের মাটি দীর্ঘদিন ধরে ভূমিদস্যুরা রাত্রের বেলায় ভেকুদিয়ে কেটে ট্রাকে করে নিয়ে ইটেরভাটায় বিক্রি করে আসছে।যা রীতিমত অন্যায় এবং শাস্তি যোগ্য অপরাধ।তারই ধারাবাহিকায় এ দিনে বেলা ১১টায় মাটি চুরি করে কেটে নিচ্ছিলেন কামরুল শিকদার ও তার দলবল।এ সময় খবরটি কে বা কাহারা ইউনিয়ন ভূমি অফিসে পৌঁছাতেই ভূমি অফিসের নায়েব সাহেব তার স্টাফ নিয়ে সরাসরি মাটি চুরির স্থলে যায়। তখন ভূমিদস্যু যুবদল নেতা কামরুল ও তার দলবল অতর্কিতভাবে তাদের উপর হামলা করে। সেখানে সাংবাদিক মেহেদি হাসানের ছোটভাই উপস্থিত থাকায় তার উপরেও হামলা করে। পরবর্তী ইউনিয়ন ভুমি অফিসের নায়েব এসিল্যান্ড (ভুমি) কে বিষয়টি অবগত করেন। পরবর্তী এসিল্যান্ড ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও পরবর্তীতে জরিমানা করে ছেড়ে দেয়।
সাংবাদিক মেহেদি হাসান জানান,ভূমিদস্যু কামরুল ও তার বাহিনী ছাড়া পেয়ে, আমাদের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এ সময় ঘরের ওয়ারড্রব খুলে নগদ ৫০,০০০ টাকা নিয়ে যায়।ওই সময় বাড়ি আমার মা একা ছিলেন , তিনি চিৎকার চেঁচামেচি করলে,আশপাশের লোক ছুটে আসতে থাকলে কামরুল ও তার দলবল ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে ভুমিদস্যু কামরুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।ঘটনার বিবরণ দিয়ে তাৎক্ষণিক বিষয়টি পুলিশে অবগত করা হয়। পরবর্তী পুলিশ সাংবাদিকের বাড়ি পরিদর্শন করেন।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আতংকের মধ্যে দিনতিপাত করছে।