শিরোনাম:
রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের কোতোয়ালি থানা কমিটি ঘোষণা গোয়ালন্দে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রশাসন’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ শ্রীমঙ্গলে হত্যায় অভিযুক্ত পলাতক আসামি র‍্যাবের জালে দুর্বৃত্তদের আগুনে দুই দোকান পুড়ে ছাই ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দু’জনের কারাদণ্ড নড়াইলের লাহুড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে মাওলানা আবু আহাম্মদ কল্যাণ ট্রাষ্ট

Reporter Name / ১৭৫ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শীতার্ত জেলে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ‘মাওলানা আবু আহাম্মদ কল্যাণ ট্রাষ্ট ’। বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে নাসিরনগর সদরের গাঙ্কুলপাড়া দূর্গা মন্দির প্রাঙ্গণে এলাকার ১৪০ জন শীতার্ত জেলে পরিবারের হাতে এ কম্বল তুলে দেয়া হয়। এসময় মাস্কও বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্টের ট্রেজারার হাফেজ মো: মুগনিউল হাসানের সভাপতিত্বে ও ট্রাস্টের সেক্রেটারি এডভোকেট আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাকেশ পাল পাল,গাঙ্কুলপাড়া দূর্গা মন্দিরের সভাপতি অবঃ শিক্ষক
নাসিরনগর ইউনিয়ন ও ভিটাডুবি ধীবর সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পাপোচন দাস, সাধারন সম্পাদক পরিমল দাস প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও শাহিনা নাছরিন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

এডভোকেট আবু বক্কর সিদ্দিক বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category