শিরোনাম:
রমজানে অসহায়দের পাশে একতা যুবসংঘ দিঘলিয়ায় ট্রলি ও মোটরসাইকেল চালকের বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক দিঘলিয়ায় কামারগাতি খাল পুনঃখনন ও আতাই নদীর তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি আজিজুল বারী হেলাল জয়পুরহাট পৌরসভার শ্রমিকদের ৪ দফা দাবিতে মানববন্ধন দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে গণঅধিকার পরিষদের প্রার্থী খাদেমুল আরিফ পলাশ ‎রংপুরে গনঅধিকার পরিষদের তৃণমূলকে শক্তিশালী করতে ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন তেরখাদা বাঘাশিয়া খালের পুনঃ খননের উদ্ভোদন করলেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা রংপুর মহানগর ও জেলা যুব গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সম্পন্ন
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

সিংড়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাঙার গণসংযোগ

Reporter Name / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

তানজিল হোসেন,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোর-৩, সিংড়া আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া ছাত্র পরিষদের সাবেক আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা এনায়েত করিম রাঙা গণসংযোগ ও রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন।বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সিংড়ার সাপ্তাহিক হাটে উপজেলা ও পৌর বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে তিনি এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি ব্যবসায়িক ও হাটুরে লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট মেরামতের ৩১ দফার সুফল সম্পর্কে অবগত করেন।এনায়েত করিম রাঙা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি করেছি। এখন সিংড়া উপজেলা বিএনপির আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বিএনপির রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবি নিয়ে মাঠে কাজ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিংড়া আসনে আমিও একজন বিএনপির মনোনয়ন প্রার্থী। দলের কাছে মনোনয়ন চাইবো।দল আমাকে মনোনয়ন দিলে তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের কাছে উপহার দেবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া পৌর বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক রায়হান কবির, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক সুমন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক কাওছার আহমেদ, উপজেলা কৃষক দলের নেতা মুক্তার হোসেন, মনির হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category