শিরোনাম:
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন দুটি বাড়ি পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি ডুমুরিয়া যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। জমকালো আয়োজনে অষ্টম রাজকীয় ক্রিকেট লিগের উদ্বোধন, প্রথম রাতেই রোমাঞ্চকর তিন ম্যাচ আলফাডাঙ্গায় স্বাধীনতা দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুদে শিল্পী রাফি ভুইয়ার বাজিমাত দিঘলিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গণঅধিকার পরিষদের দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাস থেকে মোট ২৩ জনের মর‌দেহ উদ্ধার ২৬ মার্চ ও মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আব্দুল জব্বার শেখ কমলগঞ্জে ট্রেন দুর্ঘটনায় যু’ব’কে’র মৃ’ত্যু স্ত্রী পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী ও তার ভাইকে পিটিয়ে জখম,হাসপাতালে ভর্তি।
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

স্ত্রী পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী ও তার ভাইকে পিটিয়ে জখম,হাসপাতালে ভর্তি।

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

 

রানা ইসলাম বদরগঞ্জ রংপুর, রংপুরে বদরগঞ্জে স্ত্রী পরকীয়া নিষেধ করায় স্বামী ও তার ভাইকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্ত্রীর ও তার লোকজন বিরুদ্ধে।এ ঘটনায় গুরতর আহত দুজনকে বদরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।বুধবার ২৫ মার্চ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের প্রামানিক পাড়া এই ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী এমরান আলী বলেন,আমি ও আমার স্ত্রী আঁখি বেগম দুজনেই কাজের সুবাদে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করি। আমাদের একটি দুই বছরের ছেলে সন্তান রয়েছে। আমাদের সংসার সুখের ছিলো।ঢাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে সেখানে অন্য একটি ছেলের সঙ্গে আমার স্ত্রী পরকীয়া জড়িয়ে পড়ে। ছেলেটির বাসা ঠাকুরগাঁও। আমি একাধিকবার স্ত্রীকে নিষেধ করলে আমার কথা শোনে না। এমনকি তার মা বাবাকে বললেও তারাও কোন গুরত্ব দেয়না।ঈদের ছুটিতে বাড়িতে এলে বিষয়টি তার বাবা মাকে আবারও বলি।তারা সালিশি সমাধানের জন্য একবার বলে আঁখি বেগম বাবার বাড়ি পাশের পার্বতীপুর উপজেলার খয়ের পুকুর দুর্গাপুর গ্রামে আসতে। আবার বলে বিষ্ণুপুরের প্রামানিক পাড়ায় আখি

বেগমের মামার বাড়িতে আসতে।এমরান আলী বলেন, তাদের কথা মত আমি আমার ছোট ভাই রায়হান আলী ও বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে বুধবার সকালে প্রামানিক পাড়ায় আসলে । তারা কোন সালিসি সমাধান না করে আঁখি বেগম তার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমাকে ও আমার ভাই রায়হান আলীকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পেটায়।দুজনেই সারা শরীরে রক্তাক্ত জখম হলে স্থানীয়রা আমাদের দুই ভাইকে বদরগঞ্জে হাসপাতালে নিয়ে যায়।

মুঠোফোন নম্বর না থাকায় আখি বেগমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন,অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৫/৩/২৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category