শিরোনাম:
খুলনা -১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দীর সাথে বটিয়াঘাটার সাংবাদিকদের মতবিনিময় জামায়াত নির্বাচিত হলে, হিন্দু ভাই- বোন ও মায়েরা তাদের ইজ্জত, সম্পদ নিয়ে নিরাপদে থাকবে অধ্যক্ষ আব্দুল আলীম ৯ম পে-স্কেল ও ৭ দফা দাবিতে ডুমুরিয়ায় সরকারি কর্মচারীদের কর্মসূচি ফরিদপুরের আলফাডাঙ্গায় ধানের শীষের পক্ষে জনসভা আজিজুল বারী হেলালের নির্বাচনী সভায় -গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহবান খুলনা -১ আসনের বটিয়াঘাটা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খায়রুল ইসলাম খান জনির বিরুদ্ধে মিথ্যা সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎কোরআন–সুন্নাহ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: মুফতি সালেহ আহমাদ মুহিত ‎ রূপসায় সাংবাদিক মেহেদী হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলা ঢাকা সিলেট মহা সড়কের রুস্তমপুর টোলপ্লাজা থেকে গোয়েন্দা হাতে ২০ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী আটক জামায়াতে ইসলামী ক্ষমতা গেলে নিজেরা দূনীতি করবো না অন্যকে করতে দিবোনা 
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

৯ম পে-স্কেল ও ৭ দফা দাবিতে ডুমুরিয়ায় সরকারি কর্মচারীদের কর্মসূচি

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

 

  • শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:সোমবার সকাল ১০টায়্য ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে ৯টা থেকে ১১ পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে।
    দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়া বৈষম্যহীন ৯ম জাতীয় পে-স্কেলের দাবিতে আন্দোলেনে নেমেছেন সরকারি কর্মচারীরা| ক্রমবর্ধমান মূল্যস্ফীত ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো প্রণয়নের দাবিতে নেত্েকোনার কেন্দুয়ায় তিন িদিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ · কর্মসূচির প্রথম দিন পালন করা হেয়েছে|
    বাংলাদেশৰ সরকারি কর্মচারী দাবৰ আদায় ঐক্য পরষদ, খুলনার ডুমুরিয়ার উদ্যোগে সরকার কর্তক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেসট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লেক্ষ্যে কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
    কর্মসূচির অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভে অংশ নেন। এ সময় উপজেলা পরিষদে সেবা নিতে আসা বিভিন্ন বিভাগের সেবাপ্রার্থীদের সেবা কার্যক্রম ব্যাহত হয়।
    উপজেলা পরিষদে সেবা নিতে আসা কামরুল ইসলাম খর্নিয়া এলাকা থেকে আগত সেবাপ্রার্থী নুরুল ইসলাম বলেন, “সকাল ১০টার দিকে এসেছি। এখন প্রায় ১১টা বাজে, কিন্তু কর্মচারীদের অবস্থান কর্মসূচির কারণে কোনো কাজই করতে পারছি না।”
    অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা বলেন, সর্বশেষ ৮ম জাতীয় পে-স্কেল কার্যকর হয় ২০১৫ সালে। এরপর প্রায় এক দশকে দ্রব্যমূল্য, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পেলেও বেতন কাঠামোয় কোনো কার্যকর সমন্বয় হয়নি। এতে সরকারি কর্মচারীদের প্রকৃত আয় কমে গিয়ে তারা চরম আর্থিক চাপে পড়েছেন।
    বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, ডুমুরিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক সৈয়দ আজহার আহম্মেদ বলেন, “প্রস্তাবিত ৯ম পে-স্কেলে গ্রেড কাঠামোর বৈষম্য দূর করে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন ও ভাতা নির্ধারণের সুপারিশ রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।”
    কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ৭ দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা।
    সভায় সভাপতিত্ব করেন ইউ এন ও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, এসময় বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মহসিন আলম ,ডুমুরিয়া উপজেলার ভূমি অফিসের হেড কিলার মোঃ ‌নাসিম , সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিলন কুমার সরকার,‌ মৎস্য অফিসের ফার্মের প্রধান সহকারী আলাউদ্দিন,
    ভূমি অফিসের নাজির কিরণ বালা, ইউ এন ও অফিসের সহকারী মোঃ ফরিদুর রহমান,‌ ‌মোঃ এস,এম তৌকির মাহমুদ, মৎস্য অফিসের সাইফুল ইসলাম‌, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রধান সহকারী মোঃ জাহিদুল ইসলাম,বিজয়্সহ আরো অনেকই উপস্থিত ছিলেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category