শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মধুপুরে গৃহহীন সুপ্রীয়া ম্রী মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন নিজ ঠিকানার

Reporter Name / ১২৬ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন ইদিলপুর গ্রামের সুপ্রীয়া ম্রী চাকুরির সুবাদে স্বামী সন্তান নিয়ে দীর্ঘ বিশ বছর যাবত বসবাস করতেন ঢাকা মিরপুরে। সেখানে ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন ইনস্টিটিউটে দীর্ঘ কুড়িটি বছর নার্স হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সামান্য বেতনের টাকায় মেয়ের লেখাপড়া, ঘর ভাড়া এবং সংসার চালাতে মাঝেমধ্যেই হিমসিম খেতে হতো তাকে।
বিগত ১২ বছর আগে হঠাৎ করে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকারাচ্ছন্ন কালো ছায়া। তার স্বামী নিরঞ্জন বাড়ৈ হঠাৎ ব্রেণষ্টোকে মারা যায়। মাথার উপর থেকে সরে যায় বটবৃক্ষ। এরপর থেকে বিভিন্ন চাপের কারণে মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি।
স্বামীর মৃত্যু, হঠাৎ অসুস্থ্য হয়ে পড়া মেয়ের চিকিৎসা করতে গিয়ে জমানো সব টাকা শেষ হয়ে যায়।
ইউনিভার্সিটিতে পড়ুয়া মেয়ের লেখাপড়ার খরচ বাসা ভাড়া এ সব কিছুর হিসাব মিলাতে না পেরে চলে আসেন গ্রামের বাড়ি মধুপুরে। চাকরিরত অবস্থায় কিছু কিছু টাকা জমিয়ে বাড়ি করার জন্য ইদিলপুর নামক স্থানে কয়েক শতাংশ জমি তিনি ক্রয় করেন বলে জনা যায়। কিন্তু অর্থের অভাবে সে জমিতে বাড়ি করতে না পেড়ে অন্যের বাড়িতে মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে তিনি জানান। সে তার মেয়েকে নিয়ে নিরাপদ ঠিকানার জন্য আর্থিক সহায়তার চেয়ে দেশবিদেশের সকল হৃদয়বান ব্যাক্তিদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।
যাতে বিশ বছর বয়সী মেয়েকে নিয়ে নিশ্চিন্তে নিরাপদে নিজের আশ্রয়স্থলে ঘুমাতে পারেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category