গাজি রাসেল আকবর :খুলনা শহরে বিষমদ পানে চারজনের মৃ’ত্যুর পর এবার ডুমুরিয়া উপজেলার থুকরা গ্রামে আরও দুই জন প্রা’ণ হা’রিয়ে’ছেন। নিহতরা হলেন—গরু ব্যবসায়ী রাসেল সরদার (৩৫) ও রবিউল গাজী (৩২)।
জানা গেছে, স্থানীয়ভাবে সংগ্রহ করা অ্যালকোহল জাতীয় তরল পান করে অসুস্থ হয়ে পড়েন তারা। পরে খুলনার একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দু’জনই মা’রা যান।
স্থানীয়রা অভিযোগ করেছেন, থুকরাসহ আশপাশে কিছু চেম্বার ডাক্তার ও ভ্রাম্যমাণ বিক্রেতা বি’ষা’ক্ত মদ বিক্রি করছে। চিকিৎসক ও প্রশাসন সকলকে অজানা উৎসের অ্যালকোহল থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।