শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা ভাঙচুর,হাসপাতালে ভর্তি

Reporter Name / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

রানা ইসলাম বদরগঞ্জ রংপুর:

রংপুরে বদরগঞ্জ উপজেলা আমার দেশ প্রতিনিধি এম এ সালাম বিশ্বাসের বাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে শাহিন গং বিরুদ্ধে।হামলার সময় সাংবাদিক সালাম বিশ্বাসকে বাড়িতে না পেয়ে বাড়ির পাশে একটি চায়ের দোকানে গিয়ে মারধর করে তাকে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। মারধরে গুরতর আহত সালাম বিশ্বাস বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

বুধবার রাত ১০টার দিকে বদরগঞ্জ নাগেরহাটে নিজ বাসভবনে সামনে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা কয়েকজন জানায়,, সাংবাদিক সালাম বিশ্বাস চায়ের দোকানে চা খাচ্ছিল। পিছন থেকে অতর্কিতভাবে পাঁচ ৬ জন ব্যাক্তি এসে এলোপাথাড়ি মারপিট কিলঘুষি করতে থাকে। এসময় সাংবাদিক সালাম বিশ্বাস মাটিতে লুটে পড়ে যায়। তার শরীরে অনেক রক্ত ঝরে।পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। তার মাথায় ২টা সেলাই করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে সাংবাদিক সালাম বিশ্বাসের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা।

ঘটনাস্থলে যেয়ে জানা গেছে হামলাকারী সন্ত্রাসীরা হলো- নাগেরহাটের শাহিন, আরিফ, লিমন, রোস্তম, সেরাজুল ইসলাম, মুকুলসহ আরও ৭-৮ জন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নাগেরহাট বন্দরে কয়েকজন বাসিন্দা বলেন, শাহিন গং বিশাল বাহিনী আছে।তারা এলাকায় বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত। আবার কেউ বালু ব্যবসায় জড়িত। এরা সাংবাদিক সালাম উপর হামলাকারী।নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন,হামলাকারীর মধ্যে রোস্তম, শাহীন, অটো চার্যার গাড়ি,ব্যাটারী, মর্টার,,গরু চোরের সঙ্গে জড়িত।তাদের বিরুদ্ধে সাংবাদিক সালাম বিশ্বাস বিভিন্ন সময়ে ফেসবুকে লেখালেখি করে।এজন্য তার উপর হামলা হয়।

এ ঘটনায় সাংবাদিক নেতৃবৃন্দরা নিন্দা জানিয়েছে। একজন সাংবাদিকের ওপর ও তার বাড়িতে হামলা ন্যাক্কারজনকব ঘটনা উল্লেখ্য করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমান জানান, বিষয়টি জানতে পেয়ে তাৎক্ষণিক আমরা পুলিশ পাঠিয়েছি ঘটনাস্থলে। অভিযোগ হাতে পেলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা হাসপাতালে মেডিকেল অফিসার লিমা আক্তার জানান, আহত সালাম বিশ্বাসের মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category