শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মণিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

Reporter Name / ৪৫৭ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

আব্দুল্লাহ আল মামুন(যশোর) মনিরামপুর: অভয়আশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ গড়ি!‎জাতীয় মৎস সপ্তাহ ২০২৫ ইং উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা,৩ জন মৎস্য খামারীকে সন্মাননা স্বারক ও সনদপত্র বিতরনের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে যশোরের মণিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১৮ই আগস্ট থেকে শুরু হওয়া এ মৎস সপ্তাহ চলবে চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত বলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা।

‎মণিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মৎস্য খামারিদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্টানের আলোচনা সভা ও সন্মাননা স্বারক বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
‎উল্লেখ্য,গত মাসে মৎস্য সপ্তাহ পালনের কথা থাকলে মাইলস্টনে বিমান দূর্ঘটনার কারনে দেশব্যাপী ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করায় চলতি আগষ্টের ১৮ থেকে ২৪শে আগষ্ট পর্যন্ত মণিরামপুর সহ দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।

‎উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজার সার্বিক তত্বাবধানে ও অনুপম ঘোষের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য ঘের চাষী, মৎস্য উদ্যোক্তা রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও মণিরামপুর উপজেলার বিভিন্ন গনমাধ্যের সাংবাদিক বৃন্দ।
‎অনুষ্ঠান শেষে চিংড়ি,পাবদা,কার্প জাতীয় মাছ চাষে বিশেষ অবদান রাখায় উপজেলার প্রায় ২৫ হাজার মাছ চাষীর মধ্য সেরা ৩জন মাছ চাষীকে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে সন্মাননা স্বারক ও সনদপত্র বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category