শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বদরগঞ্জে রাতের আঁধারে ধানের চারা উপড়ে ফেললেন প্রতিপক্ষরা,থানায় অভিযোগ

Reporter Name / ১৩৬ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ কয়েকদিন আগে ধার দেনা করে ধানের চারা কিনেছিল আব্দুল বাতেন।সেই চারাগুলো বাব দাদার পৈতৃক জমিতে রোপন করেছিল বাতেনসহ আরো তিন শরীক ।এরপর রোপনকৃত ধানের চারাগুলো একহাতের মত লম্বা হয়েছিল। কিন্তু সোমবার দিবাগত রাতে প্রতিপক্ষরা জমিতে যেয়ে সব ধানের চারা উপড়ে ফেলানোর অভিযোগ করলেন আব্দুল বাতেন।গত সোমবার ১৮ আগস্ট দিবাগত রাতে কোন এক সময়ে কালুপাড়া ইউনিয়নের শংকরপুর কবিরপাড়া এলাকায়। এ ঘটনায় বদরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আ.বাতেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আ. বাতেনের ১ একর ১৯ শতক জমিতে রোপনকৃত ধানের চারা রাতের আধারে কালামেরতল এলাকার মারুফুল ইসলাম, শংকরপুর গনির পাড়া এলাকার মনোহর আলী, আজিজুল হক, অহিদুল হক মিলে তফসিলভুক্ত জমির রোপন করা ধানের চারা গুলো নষ্ট করে জমি দখলে চেষ্টা করে। এতে করে ওই ভুক্তভোগী কৃষকের ১ লক্ষ ১০ হাজার টাকা ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করেন।

অভিযোগ বিষয়ে মারিফুল ইসলাম বলেন, ঐ ১ একর ১৯ শতক জমি আমি চারবার আদালতে থেকে রায় পেয়েছি। তারপরও তারা জোরপূর্বক জমি দখল করে খাচ্ছে। আমি আইনের কাছে ন্যায্য বিচার চাই।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আতিকুর রহমান জানান, এ ঘটনায় দু’পক্ষের অভিযোগ পেয়েছেি।তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category