শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রূপসায় কু- প্রস্তাবের প্রতিবাদ করায় একই পরিবারের ৫ জন জখম….

Reporter Name / ৩৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা গ্রামে এক যুবতীকে কু প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় উক্ত পরিবারের ৫ জনকে জখম করেছে প্রতিপক্ষ। আহতদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভূক্তভোগী সূত্রে জানা গেছে জাবুসা গ্রামের আজিজুল শেখের কন্যা অনুপা (২০) কে একই গ্রামের জনৈক আসাবুর দীর্ঘদিন ধরে কু প্রস্তাব দিয়ে আসছিলো। সর্বশেষ গত ২৬ আগষ্ট বিকালে আসাবুর পুনরায় যুবতীকে কু প্রস্তাব দেয়। বিষয়টি নিয়ে অনুপার পরিবার আসাবুরের পরিবারের কাছে রাত ৯.৩০ এর সময় অভিযোগ করে এসময় উভয় পক্ষের মধ্য প্রথমে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আসাবুর সহ তার সহযোগীরা যুবতীর পরিবারের সদস্যর উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও জখম করে। এসময় অনুপা (২০) তার পিতা আজিজুল (৪৫) মাতা রেহেনা (৩২) এবং দাদা সিদ্দিকুর (৭০) এবং মিজানুর রহমানের স্ত্রী তানিয়া (২৫) জখম প্রাপ্ত হয়। তাদের চিৎকারে আশাপাশের লোক এগিয়ে এলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে যুবতীর মাতা রেহেনা বাদী হয়ে রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category