শিরোনাম:
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ বাড়ির বাইরে অবস্থান রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

খুলনার ফুলতলায় দৈনিক ফুলতলা প্রতিদিন-এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name / ৩৯১ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
0-0x0-0-0#

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ২৪: দক্ষিণাঞ্চলের অন্যতম জনপ্রিয় স্থানীয় দৈনিক ফুলতলা প্রতিদিন তার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টায় ফুলতলা উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য খুলনা-২ এবং খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি। সভাপতিত্ব করেন দৈনিকের প্রকাশক ও সম্পাদক মোঃ সুমন সরদার। এছাড়া বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর নেতৃবৃন্দসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোহাম্মদ আলি আসগার লবি বলেন, “ফুলতলা প্রতিদিন প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছে। এটি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি আশা করি, পত্রিকাটি আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করে যাবে। পাশাপাশি দেশের সাংবাদিকদের জন্য সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে দ্রুত একটি সাংবাদিক সুরক্ষার আইন প্রণয়ন জরুরি, যাতে সাংবাদিকরা নির্ভয়ে তথ্য পরিবেশন করতে পারেন।”

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আবু হামজা বাধন। তিনি বলেন, “ফুলতলা প্রতিদিনের মতো স্থানীয় পত্রিকাগুলো শুধু সংবাদ পরিবেশনই নয়, সমাজের সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে জনগণের দৃষ্টি আকর্ষণ করে। দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার মানোন্নয়নে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সাংবাদিকতার মান রক্ষায় যোগ্যতা নির্ধারণে একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার।”

দৈনিক ফুলতলা প্রতিদিন প্রকাশক ও সম্পাদক মোঃ সুমন সরদার বলেন, “আমাদের লক্ষ্য কেবল সংবাদ পরিবেশন নয়, বরং জনগণের সচেতনতা বৃদ্ধি ও সমাজের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে গণমাধ্যমকে শক্তিশালী করা। প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য নতুন প্রেরণা। আমরা আগামী দিনগুলোতেও ফুলতলা তথা দক্ষিণাঞ্চলের মানুষের সেবা করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে বক্তারা দৈনিক ফুলতলা প্রতিদিন-এর অগ্রযাত্রায় ফুলেল শুভেচ্ছা জানান এবং স্থানীয় সাংবাদিক, শিক্ষার্থী ও সমাজসেবীদের মধ্যে পত্রিকার অবদান নিয়ে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও সুসংগঠিত হয়ে দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনী পর্বে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয় ফুলতলা প্রতিদিনের মাল্টি মিডিয়া প্রতিনিধি হিসাবে সেরা পুরস্কার গ্রহণ করেন মো. মাসুম সরদার। সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category