শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

আমরা বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামীলীগের গর্বিত সৈনিক কালীগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে চুমকি এমপি

Reporter Name / ৩০৬ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪

আরিফা হক গাজীপুর,প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদ্যাপন করা হয়েছে।

এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা শহরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠানের পর দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। তিনি বলেন- পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের বনিবনা না হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামীলীগ প্রতিষ্ঠা করেন এবং গড়ে তোলেন দুর্বার আন্দোলন। সে সময়ে আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মহান স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মেহের আফরোজ চুমকি আরো বলেন- আমরা সেই বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামীলীগের গর্বিত সৈনিক। যতদিন বাঁচবো আওয়ামীলীগে থাকবো, শেখ হাসিনার সাথে থাকবো এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করে কাজ করে যাবো।
কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধূরীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি জুয়েনা আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন-অর রশিদ টিপু, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম সাদ্দাম হোসেন রুবেল পালোয়ান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category