শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

Reporter Name / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ রুহুল আমীন পারভেজ, জেলা প্রতিনিধি জয়পুরহাট:জ য়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাদক ব্যবসা করতে নিষেধ করায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে বাটাম (কাঠের লাঠি) দিয়ে মাথায় আঘাত করেছেন এক মাদক ব্যবসায়ী। আহত ওই ইউপি সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রায়কালী ইউনিয়নের চন্দনদীঘি বাজারে এ ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্যের নাম আমির হোসেন (৭৬)। তিনি রায়কালী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং চিয়ারীগ্রামের বাসিন্দা। আটক ব্যক্তির নাম লোকমান হাকিম (৪০)। তিনি পাশের তিলকপুর ইউনিয়নের বড়গাছা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চিয়ারীগ্রামে তাঁর দুলাভাইয়ের বাড়িতে বসবাস করেন।

স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, লোকমান হাকিম চিয়ারীগ্রামে মাদক ব্যবসা চালাচ্ছিলেন। এ বিষয়ে গ্রামবাসী তাঁকে নিষেধ করলেও তিনি কর্ণপাত করেননি। পরে তাঁরা ইউপি সদস্য আমির হোসেনের কাছে অভিযোগ করেন। এ ঘটনায় গত সোমবার রাতে লোকমানের দুলাভাইয়ের বাড়িতে বৈঠক ডাকা হয়। বৈঠকে ইউপি সদস্য আমির হোসেন চৌকিদারকে নিয়ে উপস্থিত হলে লোকমান দেরি করে সেখানে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য তাঁকে মাদক ব্যবসা বন্ধ করতে বলেন এবং একপর্যায়ে গালে চড় দেন। তিন দিন পর গতকাল সন্ধ্যায় চন্দনদীঘি বাজারে বসে থাকা অবস্থায় লোকমান হাকিম পেছন দিক থেকে আমির হোসেনের মাথায় বাটাম দিয়ে দুই দফা আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং পালিয়ে যাওয়ার সময় লোকমানকে ধরে পুলিশে সোপর্দ করেন।

গ্রামের বাসিন্দা বাচ্চু রহমান বলেন, ‘লোকমান হাকিম মাদক ব্যবসা করছিলেন। আমরা তাঁকে নিষেধ করেছিলাম। পরে ইউপি সদস্যের কাছে বিষয়টি জানাই।’
আমির হোসেনের ছেলে ও সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশীদ বলেন, ‘মাদক ব্যবসা বন্ধে গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বৈঠকে লোকমানকে একটু শাসন করেছিলেন আমার বাবা। তিন দিন পর প্রতিশোধ নিতে লোকমান তাঁকে মাথায় বাটাম দিয়ে আঘাত করেছেন।’

তবে অভিযুক্ত লোকমান হাকিমের দাবি, তিনি মাদক ব্যবসা করেন না। তিনি বলেন, ‘ইউপি সদস্য অযথা আমাকে চড় মেরেছিলেন। প্রতিশোধ নিতে আমি তাঁকে আঘাত করেছি। এ সময় বাজারের লোকজন আমাকেও মারধর করেছেন।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আহত ইউপি সদস্যের ছেলে গতকাল রাতে থানায় মামলা করেছেন। ওই মামলায় লোকমান হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category