শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দিঘলিয়ার জামায়াতে ইসলামী নেতা ও ইসলামপ্রচারক এস. এম. আজিজুর হক আর নেই

Reporter Name / ১৭৬ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

শাহাদাত হোসেন নোবেল :দিঘলিয়া উপজেলার প্রিয় মুখ, জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রবীণ নেতা ও নিবেদিতপ্রাণ ইসলামপ্রচারক জনাব এস. এম. আজিজুর হক আজ বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক সকাল ৭টার দিকে সৌদি আরবে ওমরা পালনকালীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম এস. এম. আজিজুর হক দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি আজীবন ইসলামের দাওয়াত ও সমাজসেবামূলক কাজে নিবেদিত ছিলেন। তাঁর অক্লান্ত প্রচেষ্টায় দিঘলিয়া উপজেলার গ্রামে গ্রামে ইসলামের দাওয়াত পৌঁছে দেন, যেখানে অসংখ্য মানুষ দ্বীনের পথে ফিরে আসেন এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।

তাঁর ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য — নোবেল, টিটু, সোহেল, জালাল, নাছিম, আমিন, টমাস,লিমন, তাহের। তবে এদের বাইরেও অসংখ্য ছাত্র তাঁর রেখে যাওয়া শিক্ষা, আদর্শ ও দাওয়াতি মিশনকে হৃদয়ে ধারণ করে চলেছেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পুত্রের নাম আরিফুল হক ও এবং কন্যার নাম ফারহানা। পরিবার সূত্রে জানা গেছে, মরহুমকে মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হবে।

তাঁর নিজ গ্রাম দেয়াড়াতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হবে, যেখানে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, শিক্ষার্থী ও জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ অংশ নেবেন।

মরহুমের মৃত্যুতে দিঘলিয়া ও আশপাশের এলাকায় গভীর শোক নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ তাঁকে স্মরণ করছেন একজন নিবেদিতপ্রাণ ইসলামপ্রচারক, শিক্ষক ও সমাজের পথপ্রদর্শক হিসেবে।

আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর রেখে যাওয়া দাওয়াতি কাজের বরকত আমাদের জীবনে দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category