শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বেলজিয়াম হাঁস খামারে বছরে ২৪ লাখ আয়—সিংড়ার জাহিদের সাফল্যের গল্প

Reporter Name / ৮৫ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

তানজিল হোসেন,সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বেলজিয়াম জাতের হাঁস পালন ও হ্যাচারী ব্যবসায় ব্যাপক সাফল্য অর্জন করেছেন নুরপুর গ্রামের তরুণ উদ্যোক্তা জাহিদ হাসান। একসময় ৮ লাখ টাকার ঋণের বোঝায় দিশেহারা জাহিদ আজ নিজ উদ্যোগেই বছরে আয় করছেন ২৪ লাখ টাকারও বেশি।

প্রায় ৭–৮ বছর আগে শুরু হওয়া জাহিদের পথচলা সহজ ছিল না। হতাশার মুহূর্তে তার পাশে দাঁড়ান প্রবাসী দুলাভাই আবু হাসান। দুলাভাইয়ের উৎসাহ ও আর্থিক সহযোগিতায় ১০০টি বেলজিয়াম হাঁস কিনে যাত্রা শুরু করেন তিনি। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু।

এখন জাহিদ শুধু হাঁস খামারেই সীমাবদ্ধ নন। নুরপুর বাজারে প্রতিষ্ঠা করেছেন আধুনিক বাচ্চা ফুটানোর হ্যাচারী চলনবিল হ্যাচারী। খামার ও হ্যাচারী উভয় ক্ষেত্রেই তার পার্টনার দুলাভাই আবু হাসান। বর্তমানে তাদের হাঁসের সংখ্যা প্রায় ২ হাজার ৫০০টি।

জাহিদ জানান, বেলজিয়াম জাতের হাঁস দ্রুত বাড়ে এবং লাভজনক।৪৫ দিনেই একটি হাঁসের ওজন ৩ কেজি হয়।পরিপক্ব হলে ওজন দাঁড়ায় ৪–৫ কেজি,একটি ডিম বিক্রি হয় ৪০–৮০ টাকা,একটি বাচ্চা বিক্রি হয় ১৫০ টাকা,চাহিদা বেশি হওয়ায় স্বল্প সময়ে হাঁস ও ডিম বিক্রি করে ভালো লাভ পাওয়া যায়। খামার ও হ্যাচারী মিলিয়ে তার মাসিক আয় এখন প্রায় দুই লাখ টাকা।

জাহিদের অনুপ্রেরণায় এলাকায় বহু বেকার যুবক এখন বেলজিয়াম হাঁস পালনে আগ্রহী হয়ে উঠছেন।

সিংড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম বলেন,
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আমরা সব ধরনের পরামর্শ, ভ্যাকসিন ও টেকনিক্যাল সহায়তা বিনামূল্যে প্রদান করি। উপজেলায় বেলজিয়াম জাতের বড় খামার সংখ্যা বাড়ছে, ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী।

সাফল্যের এই গল্প শুধু জাহিদের নয়—এটি সিংড়ার যুব সমাজের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category