শিরোনাম:
‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে বদরগঞ্জ উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন ‎ রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার ও যুব অধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন ‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বদরগঞ্জ শহীদ মিনারে পুলিশের পুষ্পস্তবক অর্পণ মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলার রহস্য উদঘাটন, শুটারসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা   মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাণী দিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু আহত-২ বাগেরহাটের নবনির্বাচিত তিন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে পৌর জামায়াত শিবচরে আমের সোনালী মুকুলে মাতোয়ারা বসন্তের প্রকৃতি নিঃস্ব বিধবার শেষ সম্বলটুকুও কেড়ে নিল আগুন: দুমকিতে ঘর পুড়ে ছাই
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নড়াইলের লোহাগড়া আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

উজ্জ্বল রায়, প্রতিনিধি নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলননড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের শাখা কার্যালয়ে শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার জয়পুর জামরুলতলা এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি লিফলেট জাতীয় ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে পরে দেয়ালে লাগানো ছবি ও পতাকা খুলে ফেলা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয়টিতে আগুন ধরিয়ে ব্যাপক ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সেই থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category