শিরোনাম:
‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে বদরগঞ্জ উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন ‎ রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার ও যুব অধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন ‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বদরগঞ্জ শহীদ মিনারে পুলিশের পুষ্পস্তবক অর্পণ মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলার রহস্য উদঘাটন, শুটারসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা   মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাণী দিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু আহত-২ বাগেরহাটের নবনির্বাচিত তিন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে পৌর জামায়াত শিবচরে আমের সোনালী মুকুলে মাতোয়ারা বসন্তের প্রকৃতি নিঃস্ব বিধবার শেষ সম্বলটুকুও কেড়ে নিল আগুন: দুমকিতে ঘর পুড়ে ছাই
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

শিবচরে আমের সোনালী মুকুলে মাতোয়ারা বসন্তের প্রকৃতি

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

অপি মুন্সী শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন বাগানের প্রায় সবখানেই এখন আম গাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে। হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। চারদিকে ছড়িয়ে পড়েছে মনকাড়া ঘ্রাণ। এ যেন হলুদ আর সবুজের মহামিল­ন। সাথে মৌ মাছির গুন গুন গানে মুখরিত প্রকৃতির চারিপাশ।সরেজমিনে গিয়ে দেখা যায়, নানা ধরনের ফুলের সুবাসের সঙ্গে বাতাসে ভাসছে আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণ। যে সৌরভ মনকে বিমোহিত করে। আম বাগানে মৌমাছির দল ঘুরে বেড়ায় গুনগুন শব্দে। ছোট পাখিরাও মুকুলে বসে মনের আনন্দে।

স্থানীয়রা জানান, উপজেলার প্রায় সব এলাকা মুকুলে ছেয়ে গেছে। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় ভরে উঠেছে বাগানসহ ব্যক্তিগত আম গাছ। বাগানগুলোতে আছে আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, হাঁড়িভাঙা জাত।বাগান ঘুরে দেখা যায়, ছোট আকারের চেয়ে বড় ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল এসেছে। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন শিবচর উপজেলার ছোট ছোট বাগান মালিকরা।

আম চাষিরা জানান, এ বছর আগেভাগে মুকুল এসেছে। এখন ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ আম গাছে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন পাবেন চাষিরা।শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলিমুজ্জামান খান বলেন, উপজেলায় অনেক নতুন উদ্যোক্তা বিভিন্ন ফলের বাগানের পাশাপাশি আম বাগানের দিকেও জোগছে। বছরজুড়ে নিয়মিত আম গাছের পরিচর্যার ব্যপারে আমাদের কৃষি দপ্তর থেকে পরামর্শ প্রদান করা হয়। গাছের গোড়ায় বাঁধ দিয়ে পানি সেচের ফলে গাছ নিয়মিত খাদ্য পায়। এ বছর আশা করি আমের বাম্পার ফলন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category