শিরোনাম:
‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে বদরগঞ্জ উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন ‎ রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার ও যুব অধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন ‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বদরগঞ্জ শহীদ মিনারে পুলিশের পুষ্পস্তবক অর্পণ মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলার রহস্য উদঘাটন, শুটারসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা   মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাণী দিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু আহত-২ বাগেরহাটের নবনির্বাচিত তিন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে পৌর জামায়াত শিবচরে আমের সোনালী মুকুলে মাতোয়ারা বসন্তের প্রকৃতি নিঃস্ব বিধবার শেষ সম্বলটুকুও কেড়ে নিল আগুন: দুমকিতে ঘর পুড়ে ছাই
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু আহত-২

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী: নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরি চাপায় এক সার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে তার দুই ছেলে গুরুত্বর আহত হয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সোনাপুর টু কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.শফিক (৬০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে। অপরদিকে আহতরা হলো হলেন, তার ছেলে শাকিল (২১) মো.একা (১৯) স্থানীয়রা জানায়, বেলা ১০টার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে যমুনা তেলবাহী একটি লরি কবিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে লরিটি সোনাপুর টু কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী শফিকসহ তার দুই ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিক মারা যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তার দুই ছেলেকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা বলেন, মোটরসাইকেলে ব্যবসায়ী শফিকসহ তার দুই ছেলে ছিলেন। তেলবাহী লরি চাপায় ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একই সাথে নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের দু ছেলে গুরুত্বর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category