দৈনিক ইবি নিউজ:
বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে ভস্মিভুত হওয়া স্কুল শিক্ষিকার ওই বসতবাড়ি পরিদর্শন করেছেন বাগেরহাট-৪ আসনের ধানের শীষের প্রার্থী বাবু সোমসাথ দে। শুক্রবার(২০ফেব্রুয়ারী) বিকেলে উপজেরার চিংড়াখালী ইউনিয়নের দক্ষিণ চিংড়াখালী গ্রামে ওই বাড়ী পরিদর্মন করেন তিনি। এর আগে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় বাড়ীটি।স্কুল শিক্ষিকা মোসা. রুলিয়া আক্তার জানান, দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আমার বাড়ী। এতে ওই গৃহে থাকা বিভিন্ন মামামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। স্থায়ীয়রা আগুন নিভাতে ব্যার্থ হয়ে কচুয়া ফায়ার সার্ভিসের টিমকে খবর দেয় তারা ঘটনাস্থলে আসার পূর্বেই ঘরটি সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। তবে, ওই রাতে স্কুল শিক্ষিকা ও তার পরিবারের লোকজন কেউ বাড়িতে ছিলেন না। খবর পেয়ে শুক্রবার বিকেলে বাগেরহাট-৪আসনের বিএনপির প্রার্থী বাবু সোমনাথ দে ভস্মিভুত হওয়া বাড়ী পরিদর্শন করে বলেন, যারাই এই অগ্নিকান্ডের সাথে জড়িত তদন্ত পূর্বক তাদেরকে বেল করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।
এ সময় জেলা বিএনপি নেতা আব্দুল মজিদ জব্বার, বিএনপি নেতা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আব্দুস ছোবাহান, সাধারণ সম্পাদক মামুন খান, বিএনপি নেতা রফিক মোল্লা সহ স্থানীয় নেতুবৃন্দ তার সাথে ছিলেন।এ সর্ম্পকে থানা ওসি মাহমুদুর রহমান বলেন, স্কুল শিক্ষিকার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।