শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

চাঁদা না দেওয়ায় মাদরাসার ভবন নির্মান কাজ বন্ধ

Reporter Name / ৬১ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ :
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি মাদরাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) থেকে দু’দিন ধরে গুলিশাখালী ফাজিল মাদরাসার নতুন ভবন নির্মাণ কাজ বন্ধ রয়েছে। মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দু বারী স্থানীয়দের বাঁধায় ভবন নির্মান কাজ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদরাসার অধ্যক্ষ বলেন, তার মাদরাসায় ৪ তলার ভীতসহ একটি একতলা ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে প্রায় দেড় মাস আগে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকা ব্যায়ে ভবনটি নির্মাণের কাজ এক বছরের মধ্যে শেষ হবার কথা রয়েছে।ভবনটি নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স শেখ ওসমান আলী’র পরিচালক এসএম বদিউজ্জামান খোকন বলেন, বিএনপি নেতা হাফিজুর রহমান দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন। সেই টাকা দিতে না পারায় কাজ বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে থানায়ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অপরদিকে বিএনপি নেতা হাফিজুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করে বলেন, ব্যাপক অনিয়মের কারনে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। চাঁদার জন্য নয়।

থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, বুধবার(২৫ ফেব্রুয়ারি) থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category