শিরোনাম:
রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

জুলাই শহিদ মাহফুজের বাড়িতে হামলা ও লুটের অভিযোগ

Reporter Name / ৪৬ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

দৈনিক ইবি নিউজ:

বাগেরহাটের মোরেলগঞ্জে জুলাই শহিদ মাহফুজুর রহমানের বাড়িতে হামলা, মারপিট ও লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় মাহফুজের বোন রহিমা খাতুনসহ ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে শাহিন হাওলাদার (৩৫) কে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে হরতকিতলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।শহিদ মাহফুজের পিতা আব্দুল মান্নান হাওলাদারের অভিযোগ, পূর্ব শত্রুতার কারণে তার ভাইয়ের ছেলেরা পরিকল্পিতভাবে আজ তার (মান্নান হাওলাদারের) বসতঘরে হামলা করে। হামলায় ৩ জন আহত হয়েছে। হামলাকারীরা বসতঘরের দরজা ভেঙ্গে ঘরের মালামাল ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়।অপরদিকে এ অভিযোগ অস্বীকার করে মান্নান হাওলাদারের বিরুদ্ধে পাল্টা মারপিটের অভিযোগ করেন তার আপন ভাই আলতাফ হাওলাদার। তিনি অভিযোগ করে বলেন, শুধু শহিদ মাহফুজের পিতা হবার কারণে মান্নান এলাকার সকলকে জিম্মি করে ফেলেছে। গতকাল সে লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করেছে। আজ আবার আমার ছেলেদেরকে মারপিট করেছে।

এ বিষয়ে থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category