শিরোনাম:
রমজানে অসহায়দের পাশে একতা যুবসংঘ দিঘলিয়ায় ট্রলি ও মোটরসাইকেল চালকের বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক দিঘলিয়ায় কামারগাতি খাল পুনঃখনন ও আতাই নদীর তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি আজিজুল বারী হেলাল জয়পুরহাট পৌরসভার শ্রমিকদের ৪ দফা দাবিতে মানববন্ধন দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে গণঅধিকার পরিষদের প্রার্থী খাদেমুল আরিফ পলাশ ‎রংপুরে গনঅধিকার পরিষদের তৃণমূলকে শক্তিশালী করতে ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন তেরখাদা বাঘাশিয়া খালের পুনঃ খননের উদ্ভোদন করলেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা রংপুর মহানগর ও জেলা যুব গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সম্পন্ন
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দিঘলিয়ায় ট্রলি ও মোটরসাইকেল চালকের বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

 

বেনজীর আহমেদ মুকুল দিঘলিয়া প্রতিনিধি:খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ঘোষগাতী কেবল ঘাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৩/৪ দিন আগের একটি সাধারণ বিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে। এই ঘটনায় অন্তত তিনজন গুরুতর জখম হয়েছেন, যাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
আহতরা হলেন— ঘোষগাতী গ্রামের গনি গাজীর ছেলে ট্রলি চালক শামীম (২৮), মহেশ্বরপুর গ্রামের মান্নান শেখের ছেলে সজীব (২৬) এবং ঘোষগাতী গ্রামের মৃত সালাহউদ্দিনের ছেলে নাসির (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩/৪ দিন আগে শামীম ট্রলি চালিয়ে এবং সজীব মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই সময় বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষ পুনরায় বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে শামীম, সজীব ও নাসির শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মকভাবে জখম হন।
আহতদের উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার দ্রুত অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) প্রেরণ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, জখম গুরুতর হওয়ায় আহতদের অবস্থা বর্তমানে সংকটাপন্ন।
ঘটনার বিষয়ে দিঘলিয়া থানার এসআই লিটন মন্ডল জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category