নিজস্ব প্রতিবেদক, রংপুর।
রংপুর মহানগরে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মহানগরের ২৪ ও ২৮ নং ওয়ার্ডে আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) গণঅধিকার পরিষদ রংপুর মহানগর শাখার সদস্য সচিব মোঃ ইয়াসিন আলী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল এমরান সুজন স্বাক্ষরিত চিঠিতে এই দুটি ওয়ার্ড কমিটির অনুমোদন দেন। দলীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা, নতুন নেতৃত্ব তৈরি এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করতেই ধারাবাহিকভাবে ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে।রংপুর মহানগরের ২৪ নং ওয়ার্ডে মোঃ মোছাদ্দের আলীকে আহ্বায়ক এবং মোঃ জাহাঙ্গীর আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাসুদেব ও মোঃ শফিকুল ইসলাম। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মিন্টু মিয়া। এছাড়াও সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নূর আলম এবং যুগ্ম সদস্য সচিব হয়েছেন মমিনুল ইসলাম মমিন। কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে মোঃ রিপন, হাবিবুর রহমান, নূর হাসানসহ মোট ১৬ জনকে। এছাড়াও ২৮ নং ওয়ার্ডে মোঃ মুরাদুল হককে আহ্বায়ক এবং মোঃ আলমগীর হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ পারভেজ হোসেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মশিউর রহমান। এছাড়াও সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাজেদুল ইসলাম ও আবদুর রহমান রুবেল। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মেরাজুল ইসলাম ও মোঃ রনি।
এ বিষয়ে গণঅধিকার পরিষদ রংপুর মহানগর শাখার সদস্য সচিব মোঃ ইয়াসিন আলী বলেন,গণঅধিকার পরিষদ একটি গণমানুষের রাজনৈতিক সংগঠন। আমরা চাই তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করতে। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে। নতুন কমিটির নেতৃবৃন্দ জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। রংপুর মহানগর গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল এমরান সুজন বলেন, রংপুর মহানগরে গণঅধিকার পরিষদের কার্যক্রম দিন দিন বিস্তৃত হচ্ছে। সংগঠনের শক্তি বাড়াতে তৃণমূল পর্যায়ে দক্ষ ও সংগ্রামী নেতৃত্ব গড়ে তোলা জরুরি। নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দকে আগামী ছয় মাসের মধ্যে ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে মহানগর গণঅধিকার পরিষদের সিনিয়র সদস্য সচিব আনোয়ার চৌধুরী বলেন,বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের অধিকার রক্ষায় শক্তিশালী রাজনৈতিক সংগঠন গড়ে তোলা সময়ের দাবি। গণঅধিকার পরিষদ সেই লক্ষ্য নিয়েই কাজ করছে। নতুন এই কমিটিগুলো ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনগণের সাথে দলের সম্পর্ক আরও মজবুত হবে।
নবগঠিত ২৪ নং ওয়ার্ডের আহ্বায়ক মোঃ মোছাদ্দের আলী বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। ওয়ার্ডের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। ২৮ নং ওয়ার্ডের আহ্বায়ক মোঃ মুরাদুল হক বলেন, গণঅধিকার পরিষদ জনগণের আশা-আকাঙ্ক্ষার রাজনৈতিক প্ল্যাটফর্ম। দলীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী আমরা ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করব এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখব। এদিকে নবগঠিত এই দুটি ওয়ার্ড কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় নেতাকর্মীরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ভবিষ্যতে দলটির রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।