রানা ইসলাম বদরগঞ্জ রংপুর প্রতিনিধি:
রংপুরে বদরগঞ্জে বিষ্ণুপুরের খাগড়াবন গ্রামে শতাধিক কৃষক তাদের জমি থেকে ফসল নিয়ে যাওয়াতে বাধা সৃষ্টি অভিযোগ নুরুল্লাহ নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। গত ৭ মার্চ শনিবার উপজেলা বিষ্ণুপুর খাগড়াবন গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য উল্টো নুরুল্লাহ থানায় কৃষকদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।
রবিবার সরজমিন যেয়ে দেখা যায়, আবাদি জমিতে কৃষকরা আলু তোলায় ব্যস্ত সময় পার করছেন।
সেখানে উপস্থিত গফফার নামে এক কৃষক বলেন,নুরল্লাহ জমির প্রথম দিকে তিনশতক জমি রয়েছে।তার জমির ওপাশে আমাদের অনেকের জমি রয়েছে। আমরা দুই মৌসুমে ফসল আবাদ করে তার জমির পাশ দিয়ে ট্রলিতে করে ফসল ঘরে নিয়ে যায়। এছাড়াও অনেক কৃষক এই জমির পাশ দিয়ে যায় আবাদ করার জন্য। এখন সে আমাদের তার জমির সাইড দিয়ে ফসল নিয়ে যেতে বাধা দিচ্ছেন। কারন তার জমির পাশে খাস জায়গায় ছোট একটি নদীর চিকন শাখা রয়েছে সেখানে বিশাল আকারে দুটি পাইপ বসানো হয়েছে।যাতে করে রাস্তা হয়।এতে আমাদের জমি থেকে ফসল নিয়ে যাওয়া আশা সুবিধা হবে।কিন্তু নুরল্লাহ এতে সমস্যা সৃষ্টি করছে। আমরা এর সুস্থ সমাধান চাই।
আমির হামজা নামে আরেক কৃষক বলেন, গতকাল নুরল্লাহ লোকজন নিয়ে এসে গন্ডগল সৃষ্টি করে।তারা বলে এখানে কোন পাইপ বসানো হবে না। এক পর্যায়ে হাতাহাতিতে তাদের একজন সামান্য লেগে যায়।বদরগঞ্জ থানার এএসআই আলমগীর বলেন,বিষয়টি ঘটনাস্থলে যেয়ে তদন্ত করে দেখেছি। দুই পক্ষকে নিজেদের মধ্যে সমাধান করতে বলে দিয়েছি।