মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ব রূপসা থানা শাখার সাবেক আহবায়ক, রূপসা-বাগেরহাট আন্ত:জেলা বাস, মাইক্রোবাস, মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মাসুম বিল্লাহ এর নৃশংস হত্যার পরিকল্পনাকারী, অর্থ যোগানদাতা ও খুনিদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেল ৩ টায় পূর্ব রূপসা ঘাট চত্বরে খুলনা জেলা শ্রমিক দলের পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু। খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি বাবু উজ্জল কুমার সাহা’র সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খাঁন ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন, জেলা বিএনপি যুগ্ম আদবায়ক মো. সজল শেখ, জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, আরিফুর রহমান আরিফ, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি বিকাশ মিত্র, রবিউল ইসলাম রবি, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, বিএনপি নেতা আলহাজ্ব মহিউদ্দিন শেখ, মো. দিদারুল ইসলাম, শ্রমিক দল নেতা মো. ইউনুস গাজী, আবু সাঈদ গাজী, সাবেক ছাত্রনেতা এস এম মিজানুর রহমান, মাঈনুল হাসান ও
নিহত মাসুম বিল্লাহ’র বড় ছেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি (প্রস্তাবিত) মো. আবিদ হুসাইন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদিকা মোছাঃ মনিরা বেগম, শ্রমিক দল নেতা মো. দুখু মিয়া, কামরুজ্জামান, ইখলাস মোল্লা, মাসুদুর রহমান, মো. এস এস রুস্তম শেখ, জালাল হাওলাদার, লাবলু শেখ, গোলাম মোস্তফা হেলাল, আলী আকবার রাজু,ছাত্রনেতা কাজী জাকারিয়া, জান্নাতুন নাঈম, তরিকুল ইসলাম তরিক, হালিম মোড়ল, অহিদুল শেখ, আব্দুল বারিক শেখ, সাব্বির হোসেন, বিল্লাল শেখ, শাহিন শিকদার খোকন ব্যাপারী, মহব্বত ব্যাপারী, আলী শিকদার, সোহেল হোসেন, হাসান শেখ জাকির হোসেন, বাবু মোল্লা, আঃ রহিম গাজী, মিরাজুজ্জামান মামুন, হুমায়ুন মিনা, নাজমুল মিনা, জুয়েল মিনা প্রমুখ।