শিরোনাম:
মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দু’জনের কারাদণ্ড নড়াইলের লাহুড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত বটিয়াঘাটায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে সার কেলেঙ্কারিতে মিথ্যা সাক্ষ্যের বিনিময়ে টাকার প্রস্তাব! খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন সভাপতি সেকেন্দার , সম্পাদক বাশার
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

খুলনা আলোকিত যুব সমাজ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

এসএম নুর ইসলাম:

খুলনা জেলার রূপসা উপজেলায় ২ নং শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর গ্রামের তালবোন মাঠ প্রাঙ্গনে সামাজিক সংগঠন খুলনা আলোকিত যুব সমাজ এর উদ্যোগে ১০ই মার্চ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ সেলিম হাওলাদার মিন্টু এবং ফোকাস ইন ফ্রেম-এর প্রতিষ্ঠাতা ফটোগ্রাফার শেখ শহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক এস. এম. নূর ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শেখ জাহিদুর রহমান বলেন, যুব সমাজই দেশের ভবিষ্যৎ শক্তি। সমাজকে আলোকিত ও মানবিক করতে তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে শিক্ষা, নৈতিকতা ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এমন সামাজিক ও ধর্মীয় আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করে এবং সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখে। তিনি খুলনা আলোকিত যুব সমাজের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।আলোচনা সভায় বক্তারা যুব সমাজকে সামাজিক ও মানবিক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনজুর শাহিন (রুবেল), মোঃ টুটুল শেখ। সাধারণ সম্পাদক রাশিদ আসিফ (রিপন), সহ-সাধারণ সম্পাদক , সাংগঠনিক সম্পাদক মেহেবুর হাসান মামুন,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এফ এম বুরহান । এছাড়াও উপস্থিত ছিলেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ সজল হাওলাদার, উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক আসমা উল হুসনা, ক্রীড়া সম্পাদক মোঃ তপু, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামানসহ সংগঠনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ রাজা , হাসিবুর রহমান, মোঃ গোলাম রব্বানী ও আশিক গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category