নিজস্ব প্রতিবেদক, রংপুর।।
পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষাকে ধারণ করে গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সদস্য হাজী মোঃ কামাল হোসেন। তিনি বলেন, পবিত্র রমজান আমাদের আত্মসংযম, ধৈর্য এবং মানবিকতার শিক্ষা দেয়। এই মাসের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণঅধিকার পরিষদ সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল এমরান সুজন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, রমজানের শিক্ষা হচ্ছে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও নৈতিকতার চর্চা। এই পবিত্র মাসে আমাদের নিজেদেরকে আত্মশুদ্ধির মাধ্যমে গড়ে তুলতে হবে এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে। গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের সদস্য সচিব মোঃ ইয়াছিন আলী। তিনি বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রংপুর মহানগরসহ সারাদেশে সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব অধিকার পরিষদ রংপুর জেলার সভাপতি কাদের আনসারী শিমুল। তিনি তার বক্তব্যে বলেন, রমজানের এই পবিত্র সময়ে এমন আয়োজন নেতাকর্মীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখে।
রংপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক খাদেমুল আরিফ পলাশ বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি ও নৈতিকতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি সংগঠনের নেতাকর্মীদের জনগণের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের সিনিয়র সদস্য সচিব মোঃ আনোয়ার চৌধুরি, যুব অধিকার পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, শ্রমিক অধিকার পরিষদ রংপুর মহানগরের সভাপতি মোঃ মইনুল ইসলাম, রংপুর জেলা গণঅধিকার পরিষদের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও যুব অধিকার পরিষদের রংপুর জেলা ও মহানগরের নেতাকর্মীরা
আলোচনা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলকে নিয়ে ইফতার সম্পন্ন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।